National

চলমান সিঁড়িতে ব্যাগ আটকে কিশোরের মর্মান্তিক মৃত্যু

বহুতল শপিং মলের একটি তলা থেকে অন্য তলায় যেতে লিফটের ব্যবহার করেন হাতে গোনা মানুষ। চলমান সিঁড়ি ব্যবহার করতেই স্বছন্দ বোধ করেন অধিকাংশ জন। সেই চলমান সিঁড়ি হয়ে উঠল এক কিশোরের মৃত্যুর কারণ। গত ১০ এপ্রিলের ঘটনা। চেন্নাইয়ের এক্সপ্রেস এভিনিউ মলে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিল নবীন খান্না। প্রত্যক্ষদর্শীদের দাবি, মলের দোতলার চলমান সিঁড়িতে হঠাৎ আটকে যায় কিশোরের ব্যাগ। ব্যাগে হ্যাঁচকা টান লাগায় সিঁড়িতেই ছিটকে পড়ে ওই কিশোর। উপস্থিত লোকজনের চিৎকারে সঙ্গে সঙ্গে চলমান সিঁড়ি বন্ধ করে দেয় মল কর্তৃপক্ষ।

গুরুতর জখম কিশোরকে নিয়ে হাসপাতালে ছোটে তাঁর পরিবার। হাসপাতালে ৩ দিন সংকটজনক অবস্থায় কাটানোর পর গত ১৩ এপ্রিল সেখানে মৃত্যু হয় কিশোরের। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃত কিশোরের বাড়ির লোকজন। মলের পরিকাঠামো এবং সুরক্ষায় গাফিলতি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা। যদিও মৃত কিশোরের পরিবারের দাবি মানতে নারাজ মল কর্তৃপক্ষ। তাঁদের পাল্টা দাবি, প্রতিদিন বহু মানুষ শপিং মলে চলমান সিঁড়ি দিয়ে যাতায়াত করেন। এতদিন কোনওরকম দুর্ঘটনা ঘটেনি। মল কর্তৃপক্ষের এও দাবি, কিশোরের ভুল পদক্ষেপের জন্যই এই প্রথম এত ভয়ানক দুর্ঘটনা ঘটল এক্সপ্রেস এভিনিউ মলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তাঁরা। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026