National

কলতলায় বচসা, কেরোসিন ঢেলে জ্বালানো হল কিশোরীকে

এক ১৬ বছরের কিশোরীকে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করল গ্রামের ৫ যুবক। এমনই ভয়ংকর অভিযোগে তোলপাড় কানপুরের বাইনা গ্রাম। পুলিশ এখনও পর্যন্ত ১ জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকি ৪ জনের খোঁজ চলছে। গ্রামে এই ঘটনা ঘিরে চাপা উত্তেজনা রয়েছে। দেহের অধিকাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে ওই কিশোরী।

পুলিশ জানাচ্ছে, ওই গ্রামে কিশোরীর পরিবারের সঙ্গে কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সম্প্রতি বচসা হয়। গত শনিবার সন্ধেবেলা জল আনতে ওই কলে হাজির হয় ১৬ বছরের ওই কিশোরী। কিন্তু জল ভরতে যেতেই তাকে বাধা দেয় ৩ যুবক। শুরু হয় কিশোরীর সঙ্গে বচসা। অভিযোগ এই সময়ে বচসা চরমে উঠলে ওই যুবকরা কিশোরীর গায়ে কেরোসিন ঢেলে দেয়। তারপর আগুন জ্বালিয়ে দেয়। জীবন্ত জ্বলতে থাকে কিশোরীর দেহ। আর্তনাদ করতে থাকে সে। পালিয়ে যায় ৩ যুবক। এরপর গ্রামের লোকজনই ওই কিশোরীকে দগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026