National

পুলিশের ভয়ে পালাতে গিয়ে ২ যৌনকর্মীর মৃ্ত্যু

মুম্বইয়ের গ্র্যান্ট রোড এলাকার ওম নিবাস আবাসনে দীর্ঘদিন ধরে গোপনে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। প্রতিবাদে সম্প্রতি মোমবাতি নিয়ে রাস্তায় মিছিল করেন এলাকাবাসী। স্থানীয় থানাতেও বারবার অভিযোগ জানান হয়। এরপর স্থানীয় মানুষের চাপে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। মাঝে কয়েকবার রাতের দিকে ওই আবাসনে হানাও দেয় পুলিশ। কিন্তু খালি হাতে ফিরতে হয় তাঁদের।

গত সোমবার রাতের দিকে ওম নিবাস আবাসনে ফের অভিযান চালায় পুলিশ। প্রতিবারের মত এবারও দেহ ব্যবসার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি বা মহিলার সন্ধান পাননি তাঁরা। অতঃপর খালি হাতে আরও একবার থানায় ফিরে আসতে হয়। পুলিশ জানাচ্ছে, এর মিনিট ২০ পর ফোনে ওম আবাসনের কাছে ২ জন মহিলার পড়ে থাকার খবর পান তাঁরা। ঘটনাস্থলে গিয়ে ৫০ বছর ও ৩০ বছর বয়সী ২ মহিলাকে মাটিতে পড়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। গুরুতর জখম মহিলাদের হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026