ইঞ্জেকশন, প্রতীকী ছবি
যৌন সম্পর্কের ভরপুর উত্তেজনা পেতে যৌন ক্ষমতা বর্ধক ইঞ্জেকশন নিয়েছিলেন এক যুবতী। আর তার ফল হল মারাত্মক। মহারাষ্ট্রের মুম্ব্রা এলাকার বাসিন্দা ওই যুবতী বিবাহিতা এবং দুই সন্তানের মা। গত ৮ এপ্রিল প্রেমিকের সঙ্গে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি এলাকার অশোকা হোটেলে ওঠেন তিনি। পুলিশের অনুমান, যৌনসঙ্গমের মুহুর্তকে উত্তেজক করে তুলতে প্রেমিকের পরামর্শে প্রচুর পরিমাণে মদ্যপান করেন ওই যুবতী। এমনকি উত্তেজনা বাড়াতে যুবতী ওষুধ সেবনও করেন এবং ইঞ্জেকশন নেন বলে ধারণা পুলিশের। যার পরিণতি হল মর্মান্তিক। পুলিশের প্রাথমিক অনুমান, ওষুধ ও ইঞ্জেকশনের ওভারডোজে হোটেলের ঘরে অচৈতন্য হয়ে পড়েন তিনি।
হোটেল কর্তৃপক্ষের দাবি, যুবক-যুবতীকে ডাকতে গিয়ে তাঁদের সাড়া না পাওয়ায় হোটেলের কর্মচারিরা ঘরের দরজা ভেঙে ফেলেন। ঘরের ভিতর যুবতীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে হোটেলের মালিক পুলিশে খবর দেন। পুলিশ এসে যুবতীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে যুবতীর মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে হোটেলের ঘর থেকে বেশ কিছু সিরিঞ্জ, ওষুধ ও মদের বোতল উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ইঞ্জেকশন ও ওষুধ নেওয়ার পর যুবতীর অবস্থার অবনতি হলে ভয়ে তাঁকে হোটেলে ফেলে পালিয়ে যায় তাঁর প্রেমিক। মৃতার প্রেমিকের খোঁজ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…