ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল একই পরিবারের ৪ সদস্যের জীবন। শুক্রবার সকালে আগুন লেগে যায় দিল্লির কোহাট এনক্লেভে। আগুন দ্রুত ছড়াতে থাকে। ঘরের ভিতরে আটকে পড়ায় মৃত্যু হয় এক দম্পতির। মারা যায় তাঁদের ৭ বছরের ছেলে ও ৩ বছরের মেয়েও। বিধ্বংসী আগুনে আবাসনের একতলায় দাঁড়িয়ে থাকা ৫টি গাড়িও ভস্মীভূত হয়ে যায়। আহত হন ৩ জন।
দাউ দাউ করে জ্বলতে থাকা আবাসনের আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগান এলাকাবাসী। পরে দমকল এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আবাসনের বাসিন্দাদের দাবি, পাম্পে শর্টসার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাতসকালে ভয়ানক অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৪ জনের মর্মান্তিক মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…