National

ভয়াবহ পথ দুর্ঘটনা কেড়ে নিল ১৮ জনের প্রাণ

গত মঙ্গলবার জাতীয় সড়কে ভয়ংকর পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ জন শ্রমিকের। মৃতরা প্রত্যেকেই কর্ণাটকের বাসিন্দা। ভোর ৫টা নাগাদ ট্রাকে চেপে তাঁরা কর্ণাটকের বিজাপুর অঞ্চল থেকে মহারাষ্ট্রের পুনেতে যাচ্ছিলেন। খান্ডালার কাছে পুনে-সাতারা জাতীয় সড়কের রাস্তার একাংশ ইংরাজি ‘এস’ অক্ষরের মত দেখতে। জাতীয় সড়কের ওই অংশ ঢালু এবং বিপদজনকও বটে। যার ফলে বহুবার ওই রাস্তায় বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, রাস্তা হঠাৎ ঢালু হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাক চালক। ট্রাক সোজা গিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের ধারে একটি পাঁচিলে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৭ জন শ্রমিক। ট্রাক চালকসহ গুরুতর জখম ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ১ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026