প্রতীকী ছবি
কয়েকমাস আগে কানপুরের সিরকি মহল অঞ্চলের বাসিন্দা সনু সিং ভালোবেসে বিয়ে করেন তাঁর কিশোরী প্রেমিকাকে। কিশোরী জাতিতে নিম্নবর্ণভুক্ত। অভিযোগ, ভিন জাতের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে মেনে নিতে পারেনি কিশোরীর পরিবার। মেয়ে-জামাইকে ‘শায়েস্তা’ করতে সুযোগের অপেক্ষায় ছিল তারা। গত রবিবার আসে সেই সুযোগ। পুলিশ জানাচ্ছে, উত্তরপ্রদেশের কানপুরের পিলখানা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাইক নিয়ে কিশোরীর কাকা ও আরও কয়েকজন দুষ্কৃতী তরুণকে ঘিরে ধরে। তারপর তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়।
স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত সনু সিংকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তদন্তে নেমে কিশোরীর কাকা আশিস সোনকারকে গ্রেফতার করে পুলিশ। পরিবারের সম্মান রক্ষার্থে ভাইঝির স্বামীকে খুনের কথা কিশোরীর কাকা জেরায় স্বীকার করেছে বলে দাবি পুলিশের। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…