National

পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করল স্বামী

পারিবারিক অশান্তি। আর তার জেরেই স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল স্বা‌মীর বিরুদ্ধে। ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা। অবস্থা সংকটজনক। অভিযুক্ত স্বামী পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।

পুলিশ জানাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। স্বামী মল্লেশ গৌড়ের মদ্যপানের অভ্যাস বহুদিনের। রীতিমত মদে আসক্ত সে। এটাই ছিল পারিবারিক অশান্তির মুখ্য কারণ। অভিযোগ গত সোমবার সকালেও দুজনের মধ্যে অশান্তি চরমে ওঠে। যা পাড়াপড়শিদেরও কানে যায়। অভিযোগ এই সময়ে মল্লেশ তাঁর স্ত্রী মানগাম্মার গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়। তারপর আগুন জ্বালিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। ঘরের মধ্যে তখন জ্বলন্ত অবস্থায় বাঁচার জন্য আর্ত চিৎকার করছেন মানগাম্মা। অভিযোগ এই অবস্থায় সন্তানদের অন্যঘরে বন্ধ করে সেখান থেকে চম্পট দেয় মল্লেশ।

পাড়াপড়শিরা ৮০ শতাংশ দগ্ধ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে কার্যত মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মানগাম্মা। তাঁর অবস্থা সংকটজনক। পুলিশ মল্লেশ গৌড়ের খোঁজ শুরু করেছে। তদন্ত চলছে।

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026