National

খালের জলে ট্রাক্টর, মর্মান্তিক মৃত্যু ৯ কৃষকের

ভোর হতে না হতেই জমিতে চাষের কাজে লেগে পড়েন কৃষকরা। এটাই তাঁদের দৈনন্দিন রুটিন। শুক্রবার সকাল সকাল ট্রাক্টরে চেপে মাঠে যাচ্ছিলেন ৩০ জন কৃষক। যাঁদের মধ্যে অধিকাংশই মহিলা। তেলেঙ্গানার নালগোণ্ডা জেলার ওয়াদ্দিপাটলা গ্রামের কাছে ট্রাক্টরটি পৌঁছতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ওয়াদ্দিপাটলা এলাকায় দীর্ঘদিন ধরে এ এম রেড্ডি প্রকল্পের অধীনে চলছে খাল সংস্কারের কাজ।

সূত্রের খবর, খালের পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কৃষকদের নিয়ে ট্রাক্টরটি উল্টে পড়ে যায় খালের জলে। দুর্ঘটনার পর স্থানীয়রাই ছুটে এসে‌ কৃষকদের বাঁচাতে উদ্ধারকাজে নেমে পড়েন। ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়। পরে পুলিশ এসে আহত কৃষকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026