National

দাদার নাক কামড়ে ছিঁড়ে নিল ভাই!

কথায় বলে মদ, জুয়া, পাশা, তিন সর্বনাশা। উত্তরপ্রদেশের কনৌজের রামলালপূর্বা গ্রামের ঘটনা শাস্ত্রীয় বচনের সেই সত্যতাকেই তুলে ধরল। অভিযোগ, গ্রামের এক যুবক শ্রীকান্তের মদ্যপানের নেশা সাংঘাতিক। নেশার জোগাড় করতে প্রায়ই সে দাদা সোবরানের ওপর জুলুমবাজি করত। ভাইয়ের অত্যাচারের হাত থেকে বাঁচতে তার হাতে নেশার টাকা তুলে দিতেন দাদা সোবরান। গত বৃহস্পতিবার শ্রীকান্ত মদ কিনতে টাকার জন্য ফের দাদার কাছে যায়। এদিকে দিনের পর দিন যুবকের মাত্রাতিরিক্ত নেশার জন্য প্রায় নিঃস্ব হয়ে পড়ছিল তার পরিবার। তাই এবারে ভাইকে টাকা দিতে আর রাজি হননি দাদা। অভিযোগ, টাকা না পেয়ে দাদার ওপর খেপে গিয়ে চড়াও হয় শ্রীকান্ত।

রাগের মাথায় দাদার নাক কামড়ে ছিঁড়ে নেয় সে। এমনকি দাদার পেটে ও হাতেও শ্রীকান্ত কামড় বসিয়ে দেয় বলে পুলিশকে জানায় আক্রান্তের পরিবার। তাঁদের দাবি, শুধু দাদাকেই নয়, প্রতিবাদ করলে শ্রীকান্ত তার বাবাকেও কামড়ে দেয়। মা ও কাকাকে ব্যাপক মারধর করে। পরিজনদের অভিযোগের ভিত্তিতে শ্রীকান্তকে গ্রেফতার করে পুলিশ। জেরায় দাদার নাক কামড়ানোর বিষয় এবং বাড়ির লোকের দাবি অস্বীকার করেছে শ্রীকান্ত। তার পাল্টা দাবি, বাড়ির লোক নিজেদের মধ্যে ঝামেলা মারামারি করেছে। অভিযুক্ত যুবক ও তার পরিবারের দাবি খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026