নর্মদা বাঁচাও প্রকল্পে মধ্যপ্রদেশ সরকার দুর্নীতিতে জড়িত। এই অভিযোগে ২ আধ্যাত্মিক গুরু কদিন আগে প্রতিবাদে মুখর হয়েছিলেন। কিন্তু মঙ্গলবারের পর সব চুপচাপ। কেননা তাঁরা এখন আর শুধুই আধ্যাত্মিক বাবা নন। এখন তাঁরা রাজ্যের প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তিত্বও। গত মঙ্গলবার মধ্যপ্রদেশ সরকার ৫ আধ্যাত্মিক গুরু কম্পিউটার বাবা, হরিহরানন্দ মহারাজ, ভাযু মহারাজ, পণ্ডিত যোগেন্দ্র মহন্ত ও নর্মদানন্দ মহারাজকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে। অন্যদিকে এভাবে ৫ আধ্যাত্মিক গুরুকে রাজ্যের প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ায় সোচ্চার বিরোধীরা।
কিন্তু কীভাবে তাঁদের রাজ্যের প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হল? গত ৩১ মার্চ নর্মদা নদী সংরক্ষণকে সামনে রেখে একটি কমিটি গঠন করে সরকার। সেই কমিটিতে এই ৫ আধ্যাত্মিক গুরুকে সদস্য করা হয়। এই সদস্যপদের ভিত্তিতেই তাঁদের প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে বলে পরিস্কার করেছে সরকার।
প্রসঙ্গত এর আগে কম্পিউটার বাবা ও পণ্ডিত যোগেন্দ্র মহন্ত রাজ্য জুড়ে ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত একটি রথযাত্রা করার কথা ঘোষণা করেন। সেই রথযাত্রায় মধ্যপ্রদেশের মানুষের সামনে নর্মদা নদী থেকে বেআইনি বালি তোলা রুখতে নদীর তীর ধরে চারাগাছ রোপণকে কেন্দ্র করে রাজ্য সরকারের দুর্নীতি প্রকাশ্যে আনার কথা ছিল। কিন্তু তারপরই রাজ্যের প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে আপাতত এসব অভিযোগ শিকেয় তুলে রেখেছেন তাঁরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…