অল্পের জন্য ঈশ্বরধামে রক্ষা পেল এমআই-১৭। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের গুপ্তকাশী থেকে কেদারনাথের দিকে রওনা দেয় বায়ুসেনার এই মালবাহী হেলিকপ্টারটি। কেদারনাথ মন্দিরের অদূরে হেলিপ্যাডে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারান পাইলট। একটি উঁচু লোহার বিমে ধাক্কা মারে হেলিকপ্টারটি। আগুন লেগে যায় কপ্টারে। তারপরই ৪ যাত্রী, ১ কো-পাইলট ও ১ পাইলটকে নিয়ে হেলিপ্যাডে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি।
এভাবে জরুরি অবতরণ করতে গিয়ে উল্টে যায় সেটি। দ্রুত ৬ জনকে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার থেকে বার করে আনা হয়। কয়েকজনের চোট লাগলেও তা গুরুতর নয়। রাশিয়ান প্রযুক্তিতে তৈরি বায়ুসেনার এই হেলিকপ্টারটি কেদারনাথের অদূরে কেন দুর্ঘটনার কবলে পড়ল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…