National

দুধের শিশুকে অপহরণ করল বাঁদর! কুয়োয় মিলল দেহ

বাঁদরের বাঁদরামির মাশুল দিতে হল দুধের শিশুকে। কুয়োয় পড়ে মৃত্যু হল ১৬ দিনের এক সদ্যোজাতের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওড়িশার কটক জেলার তালাবাস্তা গ্রামে। সূত্রের খবর, গত শনিবার রাতে ঘরে বাচ্চাকে পাশে নিয়ে ঘুমচ্ছিলেন তার মা। পুলিশের অনুমান, সেই সুযোগে ঘুমন্ত মহিলার পাশ থেকে শিশুটিকে তুলে নিয়ে যায় একটি বাঁদর। মাঝরাতে পাশে সন্তানকে দেখতে না পেয়ে কান্নাকাটি জুড়ে দেন শিশুটির মা। মহিলার চিৎকারে রাতেই শিশুর খোঁজ শুরু করে তার পরিবার পরিচিতরা। দুধের শিশুকে কে তুলে নিয়ে গিয়েছে তার কিছুটা আন্দাজও পান গ্রামবাসীরা।

বনকর্মীদের খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশকেও। নিখোঁজ শিশু ও তার অপহরণকারী বাঁদরের খোঁজে লাগাতার তল্লাশি চালানো হয়। কিছুক্ষণ বাদে গ্রামের একটি গভীর কুয়োর ভিতর জলের মধ্যে শিশুটির নিথর শরীর ভেসে থাকতে দেখেন কয়েকজন গ্রামবাসী।

পুলিশের প্রাথমিক ধারণা, সম্ভবত বাঁদরের হাত থেকে কুয়োয় পড়ে মৃত্যু হয় সদ্যোজাতের। তালাবাস্তা গ্রামে বাঁদরের উৎপাতে বহুদিন থেকে তিষ্ঠানো দায়। এই নিয়ে অভিযোগ জানানোর পরেও বন দফতরের উদাসীনতায় অকালে এক শিশুর প্রাণ গেল বলে অভিযোগ গ্রামবাসীদের। এই অভিযোগে রবিবার বেলার দিকে কটকের বনবিভাগের দফতরে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও বাকি গ্রামবাসীরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026