National

জনপ্রিয় সংবাদপাঠিকার আত্মহত্যা

রাত ৯টার বুলেটিনটা তাঁরই ছিল। সেই বুলেটিন পেশাদারভঙ্গিতেই শেষ করেন বছর ৩৬-এর ভেঙ্কানাগারি রাধিকা রেড্ডি। তখনও তাঁর সহকর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি, এটাই হাসিখুশি স্বভাবের রাধিকার শেষ বুলেটিন। যেমন অন্যান্য দিন হয়। তেমনই বুলেটিন শেষ করে মেকআপ তুলে হায়দরাবাদের মুসাপেট এলাকায় তাঁর ফ্ল্যাটে ফিরে আসেন রাধিকা রেড্ডি। ঘড়িতে তখন পৌনে রাত ১১টা। পুলিশ জানাচ্ছে, তারপর ফ্ল্যাটে ঢুকে নিজের ব্যাগ রেখে সোজা উঠে যান আবাসনের পাঁচতলায়, ছাদে। সেখান থেকে নিমেষে লাফ দেন নিচে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ রাধিকার ব্যাগ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে লেখা ছিল, ‘আমার মস্তিষ্কই আমার শত্রু’।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছ, রাধিকার সঙ্গে মাস ছয়েক আগেই তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এখন একটি ফ্ল্যাটে মা-বাবার সঙ্গেই থাকতেন রাধিকা। তাঁর একটি ১৪ বছরের ছেলে আছে। যে স্প্যাসটিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026