প্রেমের ভেল্কি, শাশুড়িকে বিয়ে করল জামাই

স্ত্রীকে ছেড়ে শাশুড়িকে বিয়ে করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পাটনায়। ললিতা-সূরজের বিয়ের পর তাঁরা সুখেই সংসার করছিলেন। বিহারে কম বয়সে বিয়েটা কোনও বড় বিষয় নয়। ২২ বছরের বর আর ১৯ বছরের স্ত্রী। কিন্তু সুখের সংসারে থাবা বসাল কঠিন অসুখ। কঠিন ব্যাধিতে আক্রান্ত সূরজকে সামলানোটা ১৯ বছরের মেয়ের জন্য সহজ কাজ নয়। তাই মেয়েকে সাহায্য করতে জামাইয়ের বাড়িতে এসেছিলেন শাশুড়ি আশাদেবী। বছর ৪২-এর আশাদেবীই রাতদিন সেবা করে জামাইকে সুস্থ করে তোলেন। কিন্তু এই কটা দিনেই শাশুড়িতে মুগ্ধ হয়ে পড়েন সূরজ। অন্যদিকেও আগুন জ্বলেছিল একইভাবে। জামাইয়ের প্রেমে তখন হাবুডুবু দশা শাশুড়ির। দুজনেই দুজনকে চোখে হারাচ্ছেন। কেউ কাউকে একমুহুর্ত ছেড়ে থাকতে নারাজ। এই অবস্থায় সিদ্ধান্তটা নিয়েই ফললেন দুজনে। হ্যাঁ, তাঁরা বিয়ে করবেন। কিন্তু এই ‘পুরাপন্থী’ সমাজ এসব মানবে কেন! অগত্যা বিয়ের আর্জি নিয়ে দুজনে হাজির পঞ্চায়েতে। এমন আবদার আগে না শুনলেও অনেক চিন্তা, আলোচনার পর পঞ্চায়েত শাশুড়ি-জামাইয়ের এই বিয়েতে মত দেয়। এরপর আর শুভ কাজে দেরি করেননি কেউ। আশাদেবী মেয়েকে সতীন হিসাবে মেনে নিতেও রাজি ছিলেন। কিন্তু ললিতা রাজি হননি। অন্যদিকে দিল্লিতে কর্মরত আশাদেবীর স্বামীও এমন ঘটনায় তাজ্জব। আপাতত মেয়েকে নিয়ে দিল্লি চলে গেছেন তিনি। তবে শাশুড়ি-জামাইয়ের দাম্পত্য প্রেমের অন্ত নেই। দুজনেই একে অপরকে পেয়ে বেজায় খুশি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026