National

২ ব্যক্তির ঝগড়া, একের বাঁদর ক্ষতবিক্ষত করল অন্যের শিশুকে

ঝগড়ার জেরে পোষা বাঁদরকে শিশুর পিছনে লেলিয়ে দিল এক ব্যক্তি। আর সেই বাঁদরের আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত হল শিশুর সারা শরীর। যার দিকে অভিযোগের আঙুল উঠেছে সেই ব্যক্তি শিশুটির প্রতিবেশি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের কাশিমিরা থানা এলাকায়। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত ও তার প্রতিবেশি জখম শিশুর বাবা আসগর আলি খানের মধ্যে একেবারেই বনিবনা নেই। নানা তুচ্ছ কারণে তাদের মধ্যে প্রায়শই ঝামেলা লেগে থাকত। গত বৃহস্পতিবার রাতে ফের ওই ২ ব্যক্তির মধ্যে ঝগড়া বেঁধে যায়। ওইসময় রাগের চোটে অভিযুক্ত ব্যক্তি শিশুটির ওপর তার পোষ্যকে ছেড়ে দেয় বলে অভিযোগ স্থানীয়দের।

বাঁদরের বাঁদরামির জেরে জখম শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। আহত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026