National

ভগ্নপ্রায় বাড়ি ধসে মৃত ১০

৪ তলা বাড়িটার অবস্থা অনেকদিনই ভগ্নপ্রায়। তবু সেখানে রমরমিয়ে চলছিল লজ। ছিল খাবার হোটেল। শনিবার রাতে এমএস হোটেল নামে সেই সেই জীর্ণ বাড়িই ধসে পড়ল সকলের চোখের সামনে। মৃত্যু হল ১০ জনের। এখনও বিশাল ধ্বংসস্তূপের ভিতর আটকে রয়েছেন বেশ কয়েকজন। যাঁদের মধ্যে অধিকাংশই হোটেলের অতিথি। বাকি হোটেলের কর্মী। রাতেই উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয়রাও হাত লাগান। কিন্তু ওই বিশাল ধ্বংসস্তূপ সাফ করা পর্যন্ত পরিস্কার হচ্ছেনা ঠিক কতজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে স্থানীয় প্রশাসন।

শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। এখনও বাড়িটি আচমকা ভেঙে পড়ার কারণ পরিস্কার না হলেও পুলিশের প্রাথমিক তদন্তের পর ধারণা শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িটিতে ধাক্কা মারে। আর তাতেই ধসে পড়ে পুরনো বাড়িটি। যদিও নিশ্চিত করে কারণ এখনও পুলিশের তরফে জানানো হয়নি। তদন্ত চলছে।

বাড়ি ধসে পড়ার ঘটনার কথা জানার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। তিনি নিজে উদ্ধারকাজের দিকে নজর রাখছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026