National

নগ্ন করে দেহ তল্লাশি, প্রতিবাদে সোচ্চার বিমানসেবিকারা

তাঁদের নগ্ন করে দেহ তল্লাশি করা হয়। এমনকি স্যানিটারি প্যাড পর্যন্ত খুলিয়ে পরীক্ষা করা হয়। এমনই দাবি করে প্রতিবাদে সোচ্চার হলেন বেসরকারি বিমান পরিবহণ সংস্থা স্পাইসজেটের বিমানসেবিকারা। শনিবার সকালে চেন্নাই বিমানবন্দরে স্পাইসজেটের বিমানসেবিকাদের এই প্রতিবাদে থমকে যায় পরিষেবা। সঠিক সময়ে ছাড়তে পারেনি কলোম্বোগামী একটি বিমান। পরে স্পাইসজেট কর্তৃপক্ষ তাঁদের আশ্বস্ত করেন যে গুরুগ্রামে সংস্থার সদর দফতরে বিমানসেবিকাদের বক্তব্য তুলে ধরা হবে। তা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আশ্বাস পেয়ে এরপর তাঁদের মিলিত প্রতিবাদ তুলে নিয়ে কাজে যোগ দেন বিমানসেবিকারা।

সূত্রের খবর, কোনও বিমান ছাড়ার সময়ে তাঁদের একটি ঘরে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়। সে সময়ে তাঁদের নগ্ন করে পরীক্ষা করেন সুরক্ষা আধিকারিকরা। সুরক্ষা আধিকারিকরা মহিলা হলেও তাঁদের এভাবে নগ্ন হয়ে পরীক্ষায় আপত্তি আছে বলে জানিয়েছেন বিমানসেবিকারা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026