National

বাড়ি ঢুকে পুলিশ আধিকারিককে গুলিতে ঝাঁঝরা করল জঙ্গিরা

চলতি বছরের শুরু থেকেই সেনা-জঙ্গি সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীরের অনন্তনাগ এলাকা। মার্চের প্রথম দিকেই জওয়ানদের হাতে নিকেশ হয়েছে ৩ সন্ত্রাসবাদী। তারপর থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে অনন্তনাগ। এত কড়াকড়ির মাঝেও বন্ধ থাকেনি সন্ত্রাসবাদী কার্যকলাপ। সঙ্গীদের মৃত্যুর বদলা নিতে ওত পেতে বসেছিল জঙ্গিরা। সেই অনন্তনাগেই। গত বৃহস্পতিবার একেবারে সেনা আধিকারিকের ঘরে ঢুকে প্রতিহিংসা চরিতার্থ করল তারা। অনন্তনাগের বিজবেহরা এলাকায় এসপিও-র ঘরে ঢুকে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দিল জঙ্গিরা। মৃত পুলিশ আধিকারিকের নাম মুস্তাক আহমেদ শেখ। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম তাঁর স্ত্রী ফারিদা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের অনুমান, গত বৃহস্পতিবার রাতে ওই পুলিশ আধিকারিক বাড়িতে স্ত্রীর সঙ্গে একাই ছিলেন। সেই খবর সম্ভবত জঙ্গিদের কাছে ছিল। ফাঁকা বাড়িতে তাই এসপিও-র ওপর হামলা চালাতে জঙ্গিদের খুব একটা বেগ পেতে হয়নি বলে ধারণা পুলিশের। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026