National

ডেলিভারি বয়কে কুপিয়ে, শ্বাসরোধ করে খুনের চেষ্টা ক্রেতার

অনলাইন কেনাকাটায় মজেছে জেন ওয়াই প্রজন্ম। ঘরে বসেই ঝটপট হাতের নাগালে চলে আসছে পছন্দের সামগ্রি। দিল্লির কমলদীপ নামের এক মহিলা তাই অনলাইনে অর্ডার দিয়েছিলেন একটি স্মার্টফোনের। গত ২১ মার্চ ওই মহিলা ক্রেতাকে ১১ হাজার টাকা দামের স্মার্টফোন ডেলিভারি করতে যান কেশব নামে এক যুবক। কেশবের দাবি, ডেলিভারির কাজে তিনি নতুন। তাই দিল্লির ওই মহিলা ক্রেতার ঠিকানা খুঁজে পেতে তাঁর দেরি হয়েছিল। এটাই ছিল ‘অপরাধ’। সেই লঘু অপরাধের ভয়ংকর মাশুল তাঁকে দিতে হয়। অভিযোগ, ফোন দেরিতে পাওয়ায় ডেলিভারি বয়ের ওপর যত রাগ গিয়ে পড়ে কমলদীপ নামে ওই মহিলার। যুবকের দাবি, দেরিতে ডেলিভারি দেওয়ায় তাঁকে কটু কথা শোনায় ওই মহিলা। এরপর আচমকাই ছুরি হাতে কমলদীপ তাঁর ওপর চড়াও হয় বলে দাবি যুবকের।

তাঁর আরও অভিযোগ, প্রায় ২০ বার ছুরি দিয়ে এলোপাথাড়িভাবে কোপানোর পর জুতোর ফিতে দিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করা হয়। অভিযোগ, ভাইয়ের সাহায্যে কমলদীপ যুবকের রক্তাক্ত দেহ বাড়ির পাশের নর্দমায় ফেলে দেয়। পরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোন পেয়ে পুলিশ এসে প্রায় অচৈতন্য গুরুতর জখম কেশবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দিল্লির ওই আবাসনের সিসিটিভি ফুটেজ এবং আহত যুবকের অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত মহিলা ও তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026