পুলিশের গুলিতে মৃত গ্যাংস্টার

পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোই কাল হল তেলেঙ্গানার কুখ্যাত গ্যাংস্টার নইমুদ্দিনের। রবিবার গভীর রাতে নইমুদ্দিনের ছেলেরা পুলিশের ওপর গুলি চালায়। এরপরই নড়ে চড়ে বসে পুলিশ। সোমবার সকালে সাদনগরের মিলেনিয়াম কলোনিতে নইমুদ্দিনের বাড়ি ঘিরে ফেলে তেলেঙ্গানা অ্যান্টি নকশাল টিম ও নালগোণ্ডা স্পেশাল পুলিশ ফোর্স।

এদিকে পুলিশ বাড়ি ঘিরে ফেলতেই পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়। পুলিশের তরফে জানান হয়েছে, বাড়ির ভিতর থেকে অত্যাধুনিক অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ হয়েছে। এদিকে হামলার প্রত্যুত্তরে পুলিশও পাল্টা গুলি চালায়। শুরু হয় গুলি যুদ্ধ। যা সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত চলে।

পুলিশের দাবি, গুলির লড়াইয়ে গ্যাংস্টার নইমুদ্দিনের মৃত্যু হয়। মৃত্যু হয়েছে নইমুদ্দিনের এক সাগরেদের। নইমুদ্দিনের বাড়িতে এত অত্যাধুনিক অস্ত্র মজুত দেখে চোখ কপালে উঠেছে খোদ পুলিশেরই। এখন গ্যাংস্টার হিসাবে পরিচিতি পেলেও আগে নকশাল আন্দোলনে জড়িত ছিল নইমুদ্দিন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026