নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই, কর্ণাটকের ভোটগ্রহণ ও ভোট গণনার দিন ট্যুইটারে ঘোষণা করে নিজের দলকে বিড়ম্বনার মুখে ফেললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। কমিশন ঘোষণার আগেই একটি দলের কাছে কীভাবে চলে গেল ভোটের দিনক্ষণের বিস্তারিত তথ্য? এদিন এ প্রশ্ন ওঠার পরই বিষয়টি কমিশনের নজরে আসে। কী করে এটা সম্ভব হল তা কমিশন খতিয়ে দেখবে বলে মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত স্পষ্ট জানিয়েছেন। সবদিক খতিয়ে দেখে আইনত কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্পষ্ট জানান তিনি।
মঙ্গলবার ভোটের দিনক্ষণ ঘোষণার জন্য সাংবাদিক সম্মেলন শুরুর ১৫ মিনিট আগেই অমিত মালব্য ট্যুইট করে ভোটের দিনক্ষণ জানিয়ে দেওয়ার পর তা নির্বাচন কমিশনের ঘোষণার সঙ্গে মিলেও যায়। যদিও বিষয়টি নিয়ে প্রবল সমালোচনা শুরু হওয়ায় দ্রুত সেই ট্যুইট সরিয়েও নেন মালব্য। এই ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েছে বিজেপি। বিরোধীরা এই ট্যুইটকেই হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ট্যুইট করে একইসঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছেন। নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণার আগেই ট্যুইট করে কর্ণাটক নির্বাচনের দিনক্ষণ জানানোয় বিজেপিকে ‘সুপার ইলেকশন কমিশন’ আখ্যা দিয়েছেন সুরজেওয়ালা। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…