National

গাড়ির ভিতর ঘণ্টার পর ঘণ্টা আটক, দমবন্ধ হয়ে মৃত্যু ৬ বছরের ছাত্রের

৫ দিনের লড়াই শেষ হয়ে গেল। স্কুল কর্তৃপক্ষের ভুলের মাশুল প্রাণ কেড়ে নিল নৈতিক গৌড়ের। ৬ বছরের নৈতিক মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলার সাঁই ইন্টারন্যাশনাল স্কুলে পড়ত। নাবালকের অভিভাবকের দাবি, রোজ স্কুল ভ্যানে করেই স্কুলে যেত নৈতিক। গত ২০ মার্চ স্কুল ভ্যান আসেনি। তাই ওইদিন নৈতিক তার এক আত্মীয় নীতীশ গৌড়, যিনি নৈতিকের স্কুলের ডিরেক্টর, তাঁর গাড়ি করে স্কুলে যায়। গাড়িতে স্কুলের আরও বেশ কয়েকজন কর্মীও ছিলেন। স্কুল ডিরেক্টরের দাবি, স্কুলে পৌঁছানোর পরে নৈতিক কিছুতেই গাড়ি থেকে নামতে চায়নি। তাই গাড়ির ভিতর তাকে লক করে স্কুলে ঢুকে যান তিনি। তাঁর আরও দাবি, স্কুলের এক শিক্ষিকাকে পরে গাড়ির ভিতর থেকে নৈতিককে বার করার নির্দেশও তিনি দিয়েছিলেন।

পুলিশের অনুমান, সম্ভবত ওই শিক্ষিকা তাঁর ছাত্রকে পরে গাড়ি থেকে বার করতে ভুলে যান। ফলে চারদিক বন্ধ গাড়ির ভিতরেই প্রবল শ্বাসকষ্ট শুরু হয়ে যায় নৈতিকের। ৪ ঘণ্টা ওইভাবেই বিনা অক্সিজেনে গাড়ির মধ্যে ছটফট করতে থাকে সে। পরে গাড়ির মধ্যে থেকে অচৈতন্য অবস্থায় নৈতিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় নৈতিকের। এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে হোসাঙ্গাবাদ থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা। তাঁর অভিযোগ, অভিযুক্ত স্কুল ডিরেক্টর তাঁর আত্মীয় হওয়ায় মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের ওপর পারিবারিক চাপ তৈরি করা হচ্ছে। তাই পুলিশ ঠিকমত তদন্ত না করলে তিনি সিবিআই তদন্ত চেয়ে সরকারের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মৃতের বাবা। মৃতের পরিজনদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026