National

টিউলিপে ভরেছে উপত্যকা, বসন্ত এসে গেছে…!

দেশ জুড়ে ক্রমশ চড়ছে পারদ। খাতায় কলমে বসন্ত হলেও গরমের তেজ বসন্তের মেজাজে কবেই উত্তাপ ঢেলে দিয়েছে। কিন্তু দেশে জুড়ে মানুষ গরমে নাজেহাল হলে কী হবে! কাশ্মীর উপত্যকায় এখন ভরা বসন্ত। উপত্যকা জুড়ে ভরে উঠেছে রঙিন টিউলিপ। সারি সারি এক এক রঙের টিউলিপ চোখ আর মন দুই ভরিয়ে দিচ্ছে। শ্রীনগরে খুলে গেছে টিউলিপ প্রদর্শনীর দরজা। সেখানে উপত্যকা জুড়ে টিউলিপের বাহারে চোখ জুড়িয়ে যাচ্ছে পর্যটকদের। লাল, সাদা, হলুদ এবং আরও কত রং। এখানে কিন্তু বিশেষভাবে টিউলিপ চাষ করা হয়। এবার ৪০ রকমের টিউলিপ চাষ হয়েছে। ১২ লক্ষের ওপর টিউলিপ কুঁড়ি মন কেড়ে নিচ্ছে। ১০ হেক্টর এলাকা জুড়ে এই চাষ করা হয় কাশ্মীর সরকারের উদ্যোগে। শ্রীনগরের টিউলিপ গার্ডেনে এখন পর্যটকদের ঠাসা ভিড়। সবে ১ দিন হল দরজা খুলেছে। যেন দরজা খোলার জন্য অপেক্ষা চলছিল। তারপরই দেশি বিদেশি পর্যটক উপচে পড়েছে বাগানে।

এই সময় থেকেই শুরু কাশ্মীরে পর্যটনের ভরা মরসুম। ফলে পর্যটক আসা শুরু হয়ে গেছে। বরফ গলে এখন ফুলের রঙে সবুজ উপত্যকা মোহাচ্ছন্ন করছে মানুষজনকে। পর্যটকরা তো বটেই, এই সময়ের প্রাকৃতিক সৌন্দর্য তারিয়ে উপভোগের জন্য অপেক্ষা করে থাকেন স্থানীয় মানুষও।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026