বালি মাফিয়াদের ওপর অনুসন্ধানী সাংবাদিকতা চালাচ্ছিলেন সন্দীপ শর্মা। বছর ৩৫-ওর ওই তরুণ সাংবাদিক স্টিং অপারেশন চালাচ্ছিলেন বেআইনি বালি খাদানের ওপর। সেই সন্দীপ শর্মার রহস্যজনক মৃত্যু হল প্রকাশ্য রাজপথে। মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় বাইকে চড়ে যাওয়া সন্দীপকে মাঝ রাস্তা থেকে সরে এসে সজোরে ধাক্কা মারল একটি ট্রাক। তারপর পিষে দিয়ে চম্পট দিল। সেই ভয়ংকর ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। থানার খুব কাছেই ঘটা এই ঘটনার পর দ্রুত সেখানে হাজির হয়ে ওই সংবাদিকাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
সাধারণভাবে দেখতে একটা পথ দুর্ঘটনা হলেও এর পিছনে অন্য কারণ রয়েছে বলে মনে করছেন অনেকে। তাঁদের ধারণা বালি মাফিয়াদের ওপর অনুসন্ধানী সাংবাদিকতার মাশুল গুনতে হয়েছে সন্দীপ শর্মাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…