জীবনের ঝুঁকি নিয়ে ৪০ জন পড়ুয়াকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়াড়া জেলায়। স্কুলের ছাত্রদের নিয়ে ১টি বেসরকারি স্কুল বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্কি নদীতে পড়ে যায়। প্রবল বৃষ্টির জেরে উত্তাল নদীতে দ্রুত তলিয়ে যেতে থাকে বাসটি। এদিকে বাসটিকে নদীতে পড়তে দেখে ছাত্রদের বাঁচাতে ছুটে আসেন কয়েকজন স্থানীয় যুবক। তখন বাসের কেবল ছাদটা নজরে পড়ছে। বাকিটা জলের তলায়। এই অবস্থায় বাসের সামনের উইন্ড স্ক্রিন ভেঙে সেই পথে ছাত্রদের উদ্ধার করেন তাঁরা। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় পড়ুয়ারা। জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদীতে যুবকরা নেমে পড়ায় এ যাত্রায় রক্ষা পেল তারা। এই ঘটনায় বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…