National

টাকা শোধ না হওয়ায় স্ত্রীকে অপহরণ, আত্মহত্যা স্বামীর

ইতিহাস বলে, কোনও এক যুগে খোলা বাজারে নিলামে বিক্রি হতেন বন্দিনী সুন্দরীরা। দরদাম করে তাঁদের ঘরে নিয়ে গিয়ে তুলত বিত্তশালী ক্রেতারা। একবিংশ শতকে মধ্যযুগীয় সেই বর্বর প্রথার পুনরাবৃত্তি ঘটেছে এদেশের বুকেই। এই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের বাগপত জেলায়। সূত্রের খবর, সম্প্রতি বাগপতে নিলামে বিক্রি হয়ে যান এক মহিলা। ২২ হাজার টাকা দিয়ে দালালের কাছ থেকে তাঁকে কিনে নেন মুকেশ নামে এক যুবক। যদিও নিলামের সময় পুরো টাকাটা দিতে পারেননি তিনি। ১৫ হাজার টাকা মিটিয়ে দেওয়ার পর বাকি ছিল আরও ৭ হাজার টাকা। বাকি টাকাটা বিয়ের পর শোধ করে দেওয়ার কথা ছিল তাঁর। এদিকে ওই তরুণীকে বাড়ি এনে তাঁকে বিয়ে করেন মুকেশ। কিন্তু সময়মত বকেয়া টাকা শোধ দিতে পারেননি তিনি। অভিযোগ, টাকা শোধ না হওয়ায় যুবকের বাড়ি এসে চড়াও হয় মনু নামে এক ব্যক্তি। বারবার কাকুতি মিনতি জানিয়েও লাভ হয়নি। বাকি টাকা না দেওয়ায় যুবকের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় সে। পুলিশের ধারণা, স্ত্রীর সঙ্গে এমন মর্মান্তিক বিচ্ছেদ সম্ভবত মেনে নিতে পারেননি মুকেশ। হতাশায়, ক্ষোভে গত ১৯ মার্চ তিনি আত্মহত্যা করেন বলে দাবি পুলিশের।

নিলামে মহিলা বিক্রি, তারপর বিয়ে এবং সবশেষে টাকা না মেটানোয় যুবকের আত্মহত্যার খবর কানে আসে স্থানীয় প্রশাসনের। ঘটনার তদন্তে নেমে সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত মনুর খোঁজে তল্লাশি চলছে। মহিলা পাচারের একটি বড় চক্রের সঙ্গে সে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026