National

ঘুম ভাঙল বিস্ফোরণের শব্দে, মৃত্যু ৫ জনের

পাখির কলতানে নয়, শুক্রবার সাতসকালে ভয়াবহ বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে বিহারের নালন্দার জালালপুর এলাকার বাসিন্দাদের। ঘড়ির কাঁটায় তখন ভোর ৫টা। সবে আড়মোড়া ভেঙে একটু একটু করে ঘুম ভাঙছিল জালালপুর অঞ্চলের বাসিন্দাদের। আচমকাই কানফাটা একটা আওয়াজ কাঁপিয়ে দেয় গোটা এলাকা। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে।

বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ শ্রমিকের। বাকি ১৭ জন শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কয়েক ঘণ্টার চেষ্টায় বাজি কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, কারখানার ভিতর মজুত করে রাখা দাহ্য পদার্থ আগুনের সংস্পর্শে কোনওভাবে এসে গিয়েছিল। যার ফলে ভয়াল বিস্ফোরণ ঘটে যায় বাজি কারখানায়। তবে বিস্ফোরণের সঙ্গে কোনওভাবে নাশকতামূলক কর্মকাণ্ডের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে বাজি কারখানাটি বেআইনি।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026