National

ইংরাজিতে কথা বলায় রাগ! বন্ধুকে কুপিয়ে খুন করল বন্ধু

ইংরাজি মাতৃভাষা নয়। অথচ সেই ভাষাতেই অনর্গল কথা বলত মহম্মদ আফরোজ আলম শাহ। এমনকি বন্ধুদের সঙ্গে আলাপচারিতার সময়েও ইংরাজি ভিন্ন অন্য ভাষায় কথা বলত না সে। বছর ১৮-র কিশোরের ধারণা ছিল, যারা ইংরাজি বলতে পারেনা, তারা প্রকৃত শিক্ষিত নয়। অভিযোগ, কিশোরের এমন চিন্তাভাবনা মনে মনে খাপ্পা করে তুলেছিল তার বন্ধু মহম্মদ আমির আব্দুল ওয়াহিদ রহিনকে। মুম্বইয়ের শাহুনগর এলাকায় ২ বন্ধুর বাড়ি। ইংরাজিতে বেশি কথা বলায় বন্ধুকে উচিত শাস্তি দিতে তাই মারাত্মক ফন্দি আঁটে রহিন। বুধবার ইংরাজি বিজ্ঞ বন্ধুকে জব্দ করার মস্ত সুযোগ হাতে আসে তার। ওইদিন রাতে মদ খাওয়ানোর নাম করে বন্ধুকে বান্দ্রায় নিয়ে যায় রহিন। দুজনে মিলে একসঙ্গে বিয়ার পান করে। কিছুক্ষণ পর মহম্মদ আফরোজ টয়লেটে গেলে তার পিছু ধাওয়া করে সে। সুযোগ বুঝে নেশার ঘোরে থাকা বন্ধুর উপর চড়াও হয় রহিন। নেশাচ্ছন্ন বন্ধুকে প্রবল আক্রোশে এলোপাথাড়ি কোপাতে থাকে সে। ৫৪ বারের আঘাতে বন্ধুর গলা ছুরিতে ফালাফালা করে দেয় রহিন। মৃত্যু সুনিশ্চিত করাই ছিল উদ্দেশ্য। তারপর কাজ হাসিল করে বাড়ি ফিরে আসে রহিন।

পুলিশের দাবি, গত বৃহস্পতিবার দুপুর ১টার সময় এক তরুণ থানায় ঢুকে আত্মসমর্পণ করে। পুলিশকে সে আগেরদিন রাতে বন্ধুকে খুন করার রুদ্ধশ্বাস কাহিনি খুলে বলে। সব শুনে থ বনে যান থানায় উপস্থিত পুলিশকর্মীরা। হতভম্ব ভাব কাটিয়ে ঘটনার তদন্তে নামেন তাঁরা। খোঁজ নিয়ে জানতে পারেন, বুধবার রাতে ঘণ্টাখানেক পর স্থানীয় লোকজনের চোখে পড়ে যায় তরুণের রক্তাক্ত দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপরেই অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে পুলিশ।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026