Entertainment

চলচ্চিত্রে জাতীয় পুরস্কার, সেরা অভিনেতা ঋদ্ধি সেন

৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তালিকায় ২০১৭-য় সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হলেন অভিনেতা কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘নগরকীর্তন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ঋদ্ধি। সেরা অভিনেতা ছাড়াও নগরকীর্তন আরও ৩টি জাতীয় পুরস্কার পেয়েছে। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড, সেরা পোশাক পরিকল্পনা ও সেরা সাজসজ্জার জন্য স্বীকৃতি পেয়েছে ‘নগরকীর্তন’।

সেরা আঞ্চলিক ছবির বিভাগে শ্রেষ্ঠ বাংলা ছবির সম্মান ছিনিয়ে নিয়েছে অতনু ঘোষ পরিচালিত ‘ময়ূরাক্ষী’। অর্থাৎ সর্বমোট ৫টি পুরস্কার ঝুলিতে পুরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফের বাংলার নাম উজ্জ্বল করল বাংলা সিনেমা জগত।

এছাড়া নন ফিচার ক্যাটেগরিতে প্রত্যক্ষভাবে না হলেও বাঙালির অবদান অস্বীকার করার উপায় নেই। সেরা অ্যাডভেঞ্চার ফিল্মের পুরস্কার এবারে জিতেছে ‘লাদাখ চলে রিকশাওয়ালে’ ছবিটি‌। অদম্য ভ্রমণ পিপাসার নেশায় নিজের রিকশা নিয়েই সুদূর লাদাখ পাড়ি দিয়েছিলেন একজন বাঙালি রিকশাচালক। তাঁর সেই দুরূহ যাত্রার রোমাঞ্চকর গল্পের আধারে নির্মিত এই সিনেমাটি জয় করে নিয়েছে জুরিদের মন।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026