National

গান্ধীজির দেখানো পথই লক্ষ্য, যুব সমাজকে পাশে চাইছে ‘ন্যাফ’

কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় না থেকেও দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। এমন ইচ্ছা যুব সমাজের মধ্যেই বেশি। নতুন প্রজন্মের এখন অনেকেই চাইছেন কোনও রাজনৈতিক দলের সদস্য না হয়ে দেশের উন্নতিতে কাজ করতে। কিন্তু তার জন্য রাজনৈতিক না হলেও একটি মঞ্চ দরকার। সেই মঞ্চটি এবার হাত বাড়ালেই মিলছে। নাম ইন্ডিয়ান পলিটিকাল অ্যাকশন কমিটি বা আইপিএসি।

এই আইপ্যাকের উদ্যোগে যুব সমাজকে পাশে চেয়ে মাত্র ১ মাস হল দেশ জুড়ে কাজ শুরু হয়েছে ‘ন্যাশনাল অ্যাজেন্ডা ফোরাম’ বা ‘ন্যাফ’। আর এই সামান্য সময়ের মধ্যেই তারা দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ও খ্যাতনামা ব্যক্তিদের সমর্থন পেতে শুরু করেছে বলে দাবি ন্যাফের। শুধু বিশিষ্টজন বলেই নয়, ২০০-র ওপর নাগরিক সংগঠন ও প্রায় ২৯ হাজার যুব তাদের পাশে দাঁড়িয়েছেন।

কী কাজ শুরু করেছে ন্যাফ? গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকীকে সামনে রেখে তাঁর দেখানো ১৮টি গঠনমূলক প্রোগ্রামকে পুনরুজ্জীবিত করা শুরু করেছে তারা। যার মাধ্যমে তাদের চূড়ান্ত লক্ষ্য এই আদর্শের ভিত্তিতে এক নতুন ভারত গড়ে তোলা। ন্যাফের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন দেশের অন্যতম ক্রীড়াবিদ মেরি কম, আইএম বিজয়নের মত অনেক ক্রীড়া ব্যক্তিত্ব। এছাড়াও সমাজকর্মী থেকে বিনোদন জগত, গান্ধীবাদী মানুষ থেকে পদ্ম সম্মান প্রাপক ব্যক্তিত্বরাও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026