রাশিয়ান মহাকাশচারীদের জন্য তৈরি খাবার, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
শুনলে গা ঘিনঘিন করতেই পারে, কিন্তু এটাই হয়তো বাস্তব হতে চলেছে মহাকাশচারীদের জীবনে। দীর্ঘদিন ধরেই মহাকাশে খাবার নিয়ে যাওয়া নিয়ে আলোচনা চলছিল।
মহাকাশে সাধারণত মহাকাশচারীরা গেলে তাঁরা ৬-৭ মাস থেকে ১ বছর কাটিয়ে দেন সেখানে। গবেষণামূলক কাজে ব্যস্ত থাকেন। তাঁদের সেখানে জীবনধারণের প্রয়োজনীয় খাবারও তাঁদের সঙ্গেই মহাকাশযানে পাঠাতে হয়। যা যানের অনেকটা অংশ দখল করে থাকে।
পাশাপাশি সবসময়ে পুরো খাবার পাঠানোও সম্ভব হয়না। এই সমস্যা সমাধানে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকদের সঙ্গে নিয়ে নাসা একটি গবেষণা শুরু করে। ভাবা শুরু হয় কিভাবে মহাকাশে নভশ্চরদের জন্য খাবার না পাঠিয়েও তাঁদের খাদ্যের প্রয়োজন মেটানো যায়।
তাতে গবেষকরা একটা উপায় বার করেছেন। তাঁরা দেখেছেন যদি মানুষ নিজের ত্যাগ করা মলকেই খাবারে পরিণত করতে পারে তবে অনেকটাই খাবার বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি মেলে।
সেইমত তাঁরা মানুষের বিষ্ঠার সঙ্গে কিছু মাইক্রোব মিশিয়ে সেটাকে একটি লেই বা পেস্ট আকারের বস্তুতে রূপান্তরিত করেন। যাতে মলের খারাপ গুণ নিঃশেষ হয়ে কেবল তৈরি হয় পুষ্টিকর খাদ্য। যা অনায়াসে একজন মানুষ খেতে পারেন।
শুধু মহাকাশে থাকাই নয়, নাসার বিভিন্ন গ্রহে মানুষ পাঠানোর যে পরিকল্পনা রয়েছে, তাতে সেই গ্রহ পর্যন্ত পৌঁছনো, সেখানে থাকা বা সেখান থেকে ফেরায় অনেক সময় লাগবে।
সেই দীর্ঘ সময়কালের জন্য খাবারের প্রয়োজন মেটাতে পারে এই মল থেকে তৈরি পেস্ট। তবে এটা এখনও খাদ্য হিসাবে গৃহীত হয়নি। একটা গবেষণা মাত্র। তবে আগামী দিনে নিজের মলকে খাবারে রূপান্তরিত করে মহাকাশচারীদের খেতে হতেই পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…