SciTech

চাঁদে পৌঁছনো এবার আরও সহজ, চাঁদের পথে জিপিএস বসাচ্ছে নাসা

চাঁদে পৌঁছবেন কীভাবে? পথ দেখানোর জন্য পৃথিবী থেকে নিয়ন্ত্রণের দরকার পড়বে না। পথ প্রদর্শকের নতুন বন্দোবস্তের পথে হাঁটতে শুরু করল নাসা।

চাঁদকে চিনতে নাসার উদ্যোগ বিশ্বকে পৃথিবীর এই উপগ্রহটিকে চিনতে অনেক সাহায্য করেছে। এবার চাঁদে একটি মাইক্রোওয়েভের মত যন্ত্র পাঠিয়েছে নাসা। যাকে কিউবস্যাট বলছেন বিজ্ঞানীরা।

সেটি চাঁদের খুব কাছে পৌঁছে ছবিও পাঠাতে শুরু করেছে। চাঁদের উত্তর মেরুর ছবি পাঠিয়েছে এই যন্ত্র। মাত্র ২৫ কিলোগ্রাম ওজনের এই যন্ত্র কিন্তু মাইক্রোওয়েভের সাইজের হলেও তার ক্ষমতা যে কাউকে চমকে দিতে পারে। নাসা এই যন্ত্রের হাত ধরেই চাঁদের পথে জিপিএস-এর বন্দোবস্ত করছে।

অচেনা স্থানে কাউকে কিছু জিজ্ঞাসা না করেই চিনিয়ে দেয় এই জিপিএস প্রযুক্তি। গন্তব্যে পৌঁছনোর রাস্তা বলে দেয় সহজেই। মানুষের কাছে এখন অন্ধের যষ্টি হয়ে উঠেছে এই জিপিএস।

ফোনে জিপিএস অন করে মানুষ যে কোনও অচেনা গন্তব্যে পৌঁছে যাচ্ছেন সহজেই। কিন্তু সেটা পৃথিবীর গণ্ডি পার করে এবার চাঁদে পৌঁছে গেল।

চাঁদে ছোটার পথও এবার এই পথ প্রদর্শক দেখিয়ে দিতে পারবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। আগামী দিনে চাঁদে যে কোনও মিশনকে সফল করতে এবং সহজ করতে এই জিপিএস ব্যবস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ফলে অনেক সহজ হয়ে যাবে চাঁদে যাতায়াত।

নাসা তাদের এই মিশনের নাম দিয়েছে ক্যাপস্টোন। আপাতত ১ বছর চাঁদের ধারে ঘুরতে থাকবে এই যন্ত্রটি। চলবে নানা গবেষণা।

আগামী দিনে মানুষ চাঁদে যাতায়াত অনর্গল করতে চাইছে। সেজন্য যে প্রস্তুতির প্রয়োজন তা এমন সব নতুন বন্দোবস্ত পাকা করতে চাইছে তা বলাই বাহুল্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026