SciTech

আর এক পৃথিবীর খবর পেলেন বিজ্ঞানীরা, তার দেহের চরিত্রও জেনে ফেললেন

একদম পৃথিবীর আকারের আর এক গ্রহের দেখা পেলেন বিজ্ঞানীরা। সেই আর এক পৃথিবীর সারা দেহ জুড়ে কি রয়েছে তাও জানতে পারলেন তাঁরা।

নাসার ট্রানসিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট এবং স্পিটজার স্পেস টেলিস্কোপ-এর থেকে পাওয়া তথ্য নিয়ে গবেষণা চালিয়ে এক নতুন গ্রহের খবর পেলেন মহাকাশ বিজ্ঞানীরা। অবশ্যই সে গ্রহ সৌরজগতের কোনও গ্রহ নয়। তার আলাদা সূর্য রয়েছে।

সেই সূর্যকে প্রদক্ষিণ করছে সেই গ্রহ। সৌরমণ্ডলের বাইরের আর এক সৌরমণ্ডলের এই গ্রহটি হুবহু পৃথিবীর মত। আকারে একদম এক। যা পৃথিবী থেকে ৯০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে।

এই গ্রহটির একটি দিকই তার সূর্যের দিকে মুখ করে থাকে। তারমানে তার একটা দিকে সবসময় দিন থাকে, উল্টোদিকে সবসময় রাত।

তবে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এই গ্রহটির সারা শরীর জুড়েই সারি দিয়ে রয়েছে আগ্নেয়গিরি। সেসব আগ্নেয়গিরি সবই সক্রিয়।

শুধু সে গ্রহের সূর্যের দিকে যে অংশ রয়েছে সেই অংশ জুড়েই নয়, তার অন্ধকার অংশ জুড়েও অগুন্তি আগ্নেয়গিরি ছড়িয়ে আছে।

ফলে গ্রহটি এতটাই গরম যে সেখানে জল থাকতে পারবেনা। তবে বিজ্ঞানীরা মনে করছেন গ্রহটির অন্ধকার দিকে জল ঘনীভূত হয়ে থেকে থাকতে পারে।

সৌরমণ্ডলের বাইরে একদম পৃথিবীর মত আকারের এমন এক গ্রহের আবিষ্কার অবশ্যই মহাকাশ বিজ্ঞানের নতুন প্রাপ্তি। মহাবিশ্ব সম্বন্ধে জানার পথে এ এক নতুন তথ্য।

আপাতত এই নতুন খোঁজ পাওয়া অন্য পৃথিবীর কোনও নামকরণ হয়নি। তাকে একটি নম্বর দিয়ে চিনছেন বিজ্ঞানীরা। এলপি ৭১৯-১৮ ডি। এটাই ওই গ্রহের বর্তমান পরিচয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026