SciTech

মহাকাশে মহাবিস্ময়, ধূমকেতুর চারধারে এ কি দৃশ্য দেখল নাসা

মহাবিশ্বে যে কত রহস্য লুকিয়ে আছে তা হয়তো অনুমানেরও বাইরে। অন্তত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যেভাবে একের পর এক দৃশ্য সামনে আনছে তাতে সেটাই পরিস্কার।

মহাবিশ্বে যে কত অজানা তথ্য ছড়িয়ে আছে, কত যে ভাবনার অতীত ঘটনা ঘটে চলেছে তার খবর রাখা অসম্ভব। তবে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তারই কিছু রহস্য মানুষের নজরে এনে দিচ্ছে তার অতি শক্তিশালী ক্যামেরা দিয়ে। যা প্রতি মুহুর্তে চমকে দিচ্ছে বিজ্ঞানীদের। পাল্টে দিচ্ছে মহাকাশ সম্বন্ধে মানুষের ধারনা।

যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একটি গ্রহাণুপুঞ্জের মধ্যে এক ধূমকেতুর দেখা পেয়েছে। ধূমকেতু নতুন কিছু নয়। ধূমকেতু খালি চোখেও নজরে পড়েছে অনেকের।

এমন অগুন্তি ধূমকেতু ঘুরে বেড়াচ্ছে। যার একটি ওই গ্রহাণুপুঞ্জের মধ্যে ছুটে চলা ধূমকেতু। যার চারধারে এক বলয়ের দেখা পেয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। আর তা পরীক্ষা করে বিজ্ঞানীরা হতবাক হয়ে গেছেন। ধূমকেতুর চারধারে জলের দেখা পেয়েছেন তাঁরা।

ধূমকেতুর চারধার জলের বরফ দিয়ে মোড়া। আর তা যে জলের বরফ তা বিজ্ঞানীদের কাছে স্পষ্ট। এমন এক ধূমকেতুর এই প্রথম দেখা মিলল যার চারধারে জলের বরফ রয়েছে।

বিজ্ঞানীরা অবশ্য এখন রিড নামে এই ধূমকেতুতে তেমন কার্বন ডাই অক্সাইডের দেখা পাননি, যা থেকে এই জল এসে থাকতে পারে। তাই তাঁরা মনে করছেন এই ধূমকেতু যখন জন্ম নিয়েছিল তখন তাতে কার্বন ডাই অক্সাইডের যথেষ্ট অস্তিত্ব ছিল।

সেই কার্বন ডাই অক্সাইড পরে গরমে বাষ্পে পরিণত হয়। আর তার জন্যই এখন এই জলের বরফ দেখতে পাওয়া যাচ্ছে। আরও ধূমকেতুকে পরীক্ষা করে এই রিড নামে ধূমকেতুর সঙ্গে তাদের ফারাক খুঁজে দেখছেন মহাকাশ বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026