SciTech

রহস্যের কিনারা করল ৩০ বছর আগে নেওয়া শুক্রগ্রহের ২টি ছবি

শুক্রগ্রহে ঘটা একটি ঘটনার ছবি ৩০ বছর আগেই ধরা পড়েছিল। কিন্তু সে সম্বন্ধে জানা ছিলনা বিজ্ঞানীদের। এতদিন পর সেই পুরনো ছবি অকাট্য প্রমাণ হাতে তুলে দিল।

পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রগ্রহকে। সেখানে কি ঘটছে সেদিকে নজর রাখেন বিজ্ঞানীরা। তবে শুক্র নিয়ে তাঁদের অত মাথাব্যথাও নেই, যতটা মঙ্গল নিয়ে রয়েছে। যদিও টেলিস্কোপের সাহায্যে নজরদারি চলে শুক্রের ওপর।

তারপরেও শুক্রের অনেক তথ্য এখনও অজানা বিজ্ঞানীদের কাছে। আবার এমনও তথ্য রয়েছে যা সম্বন্ধে ধারনা থাকলেও তার অকাট্য প্রমাণ হাতে নেই।

এমনই একটি প্রমাণ এবার হাতে পেলেন বিজ্ঞানীরা। তবে সে তথ্য তাঁদের হাতে এল কিছুটা নাটকীয়ভাবে। কারণ যে ২টি ছবি থেকে তাঁরা তা জানতে পারলেন তা তোলা হয়েছিল ৩০ বছর আগে।

১৯৯১ সালে নাসার ম্যাগেলান মিশন শুক্রগ্রহের একটি রাডার ইমেজ তুলেছিল। সেটায় লুকিয়ে থাকা তথ্য এতদিনে বিজ্ঞানীদের চোখে পড়ল। সেখানে ফেব্রুয়ারি ও অক্টোবরের ২টি ছবি কাজে লাগল।

ছবি ২টি একই জায়গার তোলা হয়েছিল। শুক্রগ্রহের বিষুবরেখার ওপর অ্যাটলা রেজিও নামে একটি মালভূমি অঞ্চল রয়েছে। সেখানেই রয়েছে শুক্রগ্রহের ২টি সবচেয়ে বড় আগ্নেয়গিরি ওজা মোনস এবং মাট মোনস।

এই মাট মোনসের জ্বালামুখের যে ছবি ফেব্রুয়ারি ১৯৯১ সালে নেওয়া হয়েছিল তাতে সেই মুখটি ছিল ২.২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এর ঠিক ৮ মাস পর যখন অক্টোবরে সেই ছবিই নেওয়া হয় তখন দেখা যায় সেই জ্বালামুখ দ্বিগুণ বড় হয়ে গেছে।

আর সেই জ্বালামুখটি জুড়ে লাভার হ্রদ তৈরি হয়েছে। আশপাশে লাভা গড়িয়ে পড়ার চিহ্নও পাওয়া যায়। যা এই প্রথম শুক্রগ্রহে আগ্নেয়গিরির কার্যকলাপের ভূতাত্ত্বিক প্রমাণ বিজ্ঞানীদের দিল।

এর আগে শুক্রগ্রহে আগ্নেয়গিরির সক্রিয়তার কথা বিজ্ঞানীরা খাতায় কলমে জানলেও তার কোনও ভূতাত্ত্বিক প্রমাণ তাঁদের হাতে ছিলনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026