SciTech

মঙ্গলগ্রহের মাটির ওপর পড়ে এ কোন বস্তু, ছবি পাঠাল নাসার যান

অনেক ছবি মঙ্গলের মাটি থেকে আগেও পাঠিয়েছে নাসার যান। তবে এই ছবিটি একদম অন্যরকম। অন্য পদার্থের। যা নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন বিজ্ঞানীরা।

মঙ্গলের মাটিতে ঘুরে বেড়াচ্ছে নাসার যান কিউরিওসিটি। অনেক ছবিও তুলছে। পাঠিয়ে দিচ্ছে নাসার কাছে। যা নাসার বিজ্ঞানীদের কাজেও লাগছে। মঙ্গলগ্রহকে নতুন করে চিনতে পারছেন তাঁরা। অনেক অজানা তথ্য হাতে পাচ্ছেন। এমনই ১টি ছবি গত ২৮ জানুয়ারি তুলেছে যানটি। প্যানারমিক ভিউ তুলে পাঠিয়ে দিয়েছে। যা দেখে বিজ্ঞানীরাও অবাক।

এর আগেও অনেক উল্কাপিণ্ডের ছবি কিউরিওসিটি পাঠিয়েছে। যা বিশ্লেষণ করে অনেক তথ্যও হাতে এসেছে বিজ্ঞানীদের। তবে এটি একদম অন্যরকম। এটি একটি ধাতব উল্কাপিণ্ড। উল্কাপিণ্ডটি তৈরি হয়েছে লোহা এবং নিকেলের মিশ্রণে।

উল্কাপিণ্ডটি ১ ফুটের মত চওড়া। যার ওপর বিশেষ পরীক্ষা চালিয়ে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন এটি একটি ধাতব উল্কা। অবশ্যই তা বাইরে থেকে এসে কোনও একটা সময় মঙ্গলের মাটিতে আছড়ে পড়েছিল।

বিজ্ঞানীরা এই উল্কাপিণ্ডটির নাম দিয়েছেন ‘ক্যাকাও’। প্রসঙ্গত মঙ্গলগ্রহের অনেক অজানা তথ্যই এখন প্রযুক্তির হাত ধরে এক এক করে বিজ্ঞানীদের সামনে আসছে।

মঙ্গলে জল থাকার তত্ত্বও অনেকটাই বুঝে ফেলেছেন বিজ্ঞানীরা। সেইসঙ্গে এখন লাল গ্রহের আবহাওয়া, সেখানকার ঝড়, সেখানকার মাটি, চারধারের পরিস্থিতি সব তথ্যই তাঁদের হাতে আসছে।

সেসব তথ্য ছবি ও শব্দের আকারে হাতে পাচ্ছেন বিজ্ঞানীরা। যা প্রতিদিন মঙ্গলের রহস্যভেদ করে চলেছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন হল এই উল্কাপিণ্ডটি। ধাতব এই উল্কাপিণ্ডের ছবি দেখে এবং কিউরিওসিটি-র করা বিশ্লেষণ নিয়ে নাসার বিজ্ঞানীরা আরও গভীরভাবে খতিয়ে দেখছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026