SciTech

৫০ হাজার বছর পর ফিরে আসা মহাজাগতিক বিস্ময়, দেখা যাবে খালি চোখেই

৫০ হাজার বছর আগে তাকে শেষবার দেখা গিয়েছিল। আবার সে ফিরে আসছে। সেই মহাজাগতিক বিস্ময়কে প্রাণভরে দেখার সুযোগ একদম সামনে।

৫০ হাজার বছর আগে পৃথিবী ছিল একদম অন্যরকম। সে সময় তাকে যদি দেখাও গিয়ে থাকে তো তাকে বোঝা দুঃসাধ্য ছিল। তারপর ৫০ হাজার বছর পার হয়ে গেছে। এসেছে ২০২৩ সাল। ফের সে ফিরে আসছে।

পৃথিবীর সঙ্গে দেখা করতেই যেন তার ফিরে আসা। মহাজাগতিক নিয়ম মেনে তার ফিরে আসা। শরীরটা বিশাল। সেই ১ কিলোমিটার ব্যাপী বপু নিয়ে সে ছুটে চলেছে হাজার হাজার বছর ধরে।

শরীরটা ধুলো আর বরফে ঢাকা। তাই নিয়ে দুর্দমনীয় গতিতে সে সবুজ আলো ছড়াতে ছড়াতে ছুটে চলে। এভাবে ছুটতে ছুটতে ১২ জানুয়ারি সে সূর্যের গা ঘেঁষে পার করবে। তারপর বুধ ও শুক্রকে পার করে আসবে পৃথিবীর কাছে।

আগামী ১ ফেব্রুয়ারি সে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে। পৃথিবীর সঙ্গে তার সবচেয়ে কম দূরত্ব থাকবে ওইদিন। সেই সময় খালি চোখেই দেখা যাবে এই ধূমকেতুকে।

আকাশে সবচেয়ে উজ্জ্বল গতিশীল বস্তুটি হবে এই ধূমকেতু। যা সবুজ আলোয় ঝলমল করতে থাকবে। গ্রহণ দেখতে গেলে চোখের জন্য বিশেষ চশমা লাগে।

কিন্তু এক্ষেত্রে একদম খালি চোখে নিশ্চিন্তে দেখা যাবে ৫০ হাজার বছর পর এই মহাজাগতিক বিস্ময়। যাকে শুধু দেখাই নয়, পৃথিবীর মানুষকে ৫০ হাজার বছর পর দেখা দেবে সে। এটা দেখতে পাওয়াটাও একটা বড় পাওনা বলে মনে করছেন সকলে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026