SciTech

রংবেরংয়ের মহাজাগতিক মেঘের মাঝে ঝিকমিক চুমকি, বিশ্বকে চমকে দিল নাসার টেলিস্কোপ

মহাজাগতিক বিস্ময়ের ছবি একের পর এক তুলেই চলেছে নাসার শক্তিশালী টেলিস্কোপ। এবার তারা ফের গোটা বিশ্বকে হতবাক করে দিল চোখ আটকে যাওয়ার মত ছবি পাঠিয়ে।

নাসার শক্তিশালী স্পেস টেলিস্কোপ হাবল বিশ্বকে মাঝে মাঝেই চমকে দেয়। হাবলের তোলা শত শত আলোকবর্ষ দূরের দৃশ্য সাধারণ মানুষকে যেমন হতবাক করে দিচ্ছে, তেমনই মহাজগতকে আরও ভাল করে জানতে বিজ্ঞানীদের প্রভূত সাহায্য করছে।

নাসার সেই হাবল এবার ফের একটা চমক দিল। এবার হাবল একটি ছবি তুলেছে যা পৃথিবী থেকে ৪ হাজার ৩৫০ আলোকবর্ষ দূরের। অর্থাৎ ৪ হাজার ৩৫০ বছর আগে যে মহাজাগতিক ঘটনা ওই স্থানে ঘটেছিল তা এখন দেখতে পাচ্ছেন বিশ্ববাসী।

সেখানে রয়েছে অনন্ত মেঘের কুণ্ডলী। যে মেঘে মিশে গেছে রংয়ের পিঠে রং। লাল, নীল, সবুজ, হলুদ, কমলা রংয়ের মেঘপুঞ্জ জুড়ে আছে ফ্রেম। যার মাঝে মাঝে চিকমিক করছে সাদা, নীল আর বেগুনি রংয়ের ছোট ছোট তারা।

নাসা জানাচ্ছে ওই চিকমিক করতে থাকা মেঘের গায়ে চুমকির মত জিনিসগুলি আসলে এক একটি নক্ষত্র। যে ছবিটি হাবল তুলেছে সেটি বহু দূরের এক নক্ষত্রপুঞ্জ।

যেখানে প্রবল হাওয়া বইছে, অসহ্য গরম। সব মিলিয়ে তৈরি হচ্ছে প্রচুর ধুলো ও গ্যাস। সেটাই মেঘপুঞ্জের চেহারা নিয়ে ছড়িয়ে আছে অনন্ত এলাকা জুড়ে। খেলছে রংয়ের খেলা।

এই নক্ষত্রপুঞ্জটিকে একটি নম্বরের সাহায্যে নামকরণ করেছে নাসা। সেটি বিজ্ঞানীদের কাছে পরিচিত এনজিসি ৬৫৩০ নামে। পৃথিবী থেকে সেই বহু বহু দূরের মহাজাগতিক বিস্ময় বিশ্ববাসীকে এক চোখ ধাঁধানো চমক দিল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026