SciTech

চাঁদ দেখে ফিরে জলে ঝাঁপ দিল নাসার ওরিয়ন

চাঁদ দেখতে গিয়ে সত্যিই কি তাকে দেখতে পেল ওরিয়ন? সেটা নাসার বিজ্ঞানীরা হয়তো আগামী দিনে জানাবেন। অবশ্য এই দেখাশোনা ফের হতে চলেছে।

গত ১৬ নভেম্বর নাসার ওরিয়ন মহাকাশযান পাড়ি দিয়েছিল চাঁদের উদ্দেশে। আর্টেমিস মিশন ১ সফল হিসাবে দেখতে রাতদিন এক করে ওরিয়নের দিকে নজর রেখেছিলেন বিজ্ঞানীরা। ওরিয়ন অবশ্য কোনও বাধা বিঘ্নের মধ্যেই পড়েনি। একদম হিসাব কষা সময়ে চাঁদের কাছে পৌঁছে যায়।

তবে তাকে চাঁদে নামার অধিকার দিয়ে পাঠায়নি নাসা। তাই চাঁদের গা ঘেঁষে তাকে খুঁটিয়ে দেখতে দেখতে প্রদক্ষিণ করতে শুরু করে যানটি।

নাসা ফের চাঁদে মানুষ পাঠাতে নিজেদের প্রস্তুত করছে। ২০২৩ সালেই চাঁদে মানুষ পাঠানো লক্ষ্য তাদের। সেজন্য ওরিয়ন গিয়েছিল চাঁদে জমি দেখতে।

না কেনাকাটা বা কিছু তৈরি করার জন্য জমি নয়, কোথায় মানুষ নিয়ে যাওয়া মহাকাশযান সুন্দরভাবে চাঁদে অবতরণ করতে পারে তা খতিয়ে দেখতে ওরিয়নকে পাঠানো হয়েছিল। এছাড়াও চাঁদের আবহাওয়া, পরিস্থিতি খতিয়ে দেখে এল ওরিয়ন। কাজ সেরে সে চাঁদের কক্ষপথ ছেড়ে ফের পৃথিবীর দিকে মুখ ঘোরায়।

পৃথিবীতে দ্রুত গতিতে ফিরেও আসে ওরিয়ন। অবশেষে ১১ ডিসেম্বর সে পৃথিবীতে ফিরে এল। তবে মাটিতে ফিরল না, ঝাঁপ দিল জলে।

ওখানেই নামানো ছাড়া উপায় ছিলনা নাসার বিজ্ঞানীদের। ফলে মেক্সিকোর কাছে প্রশান্ত মহাসাগরে হাওয়ায় ভেসে নেমে আসে মহাকাশে ১৪ লক্ষ মাইল পাড়ি দেওয়া ওরিয়ন।

সাদা কমলা ডোরাকাটা ৩টি প্যারাসুট তাকে জলের ওপর শান্তিতে নামতে সাহায্য করে। অপেক্ষায় ছিল মার্কিন সেনা। তারা প্রথমে ওরিয়নকে জলের ওপর থেকে স্পিড বোটে করে টেনে নিয়ে আসে জাহাজে। তারপর সেই জাহাজ ওরিয়নকে নিয়ে যায় সান দিয়েগোর মার্কিন নৌঘাঁটিতে। আর্টেমিস মিশন সফল হয়েছে বলে জানিয়েছে নাসা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026