SciTech

চাঁদে গিয়ে আর ফিরে আসা নয়, এবার চাঁদই হবে বাসস্থান

চাঁদে পা দিয়ে সেখানে কিছুটা সময় কাটিয়ে ফিরে আসা মানুষের আয়ত্তে এসেছে। এবার চাঁদে গিয়ে ফেরা নয়, সেখানেই থেকে যাবেন মহাকাশযাত্রীরা।

পৃথিবীর মানুষের চাঁদে পা রাখার কাহিনি ছোট থেকে পড়ার বইয়ের পাতায় পড়ে এসেছেন অনেকে। হালে চাঁদের দিকে পাড়ি দিয়েছে নাসার একটি যান। ওরিয়ন যানটি ৩৭১ মাইল প্রতি ঘণ্টা গতিতে চাঁদের দিকে ছুটছে।

সেখানে পৌঁছে যানটি অনেক তথ্য সংগ্রহ করবে। যে তথ্য মূলত সংগ্রহ করা হবে পৃথিবীর বাইরের কোনও জমিতে মানুষ দীর্ঘ সময় কীভাবে থাকতে পারে, সেজন্য কি প্রয়োজন তা জানতে।

সেখানকার আবহাওয়ার রদবদলও খতিয়ে দেখে জানাবে ওরিয়ন। যার হাত ধরে চলতি দশকেই চাঁদে মানুষ গিয়ে দীর্ঘদিন থাকার রাস্তা পরিস্কার হবে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা।

চাঁদের মাটিতে থেকে গবেষণার কাজ চালাতে পারলে চাঁদ সম্বন্ধে অনেক অজানা তথ্যও সহজে যেমন জানা যাবে, তেমনই মঙ্গলে মানুষ পাঠানোর যে ভাবনা বিজ্ঞানীদের রয়েছে সে রাস্তাও অনেকটা সুগম হবে। মহাজাগতিক নানা বিষয় পৃথিবীর বাইরের মাটিতে না থেকে বোঝা মুশকিল বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাস্ক আগেই দাবি করেছিলেন চলতি দশকেই মানুষ চাঁদে বসবাস করবে। সেটাই এবার নাসাও জানিয়ে দিল। সেভাবেই সব পদক্ষেপ করছেন নাসার বিজ্ঞানীরা। যাতে মানুষ সেখানে পৌঁছে পাকাপাকিভাবে বেশ কিছুদিন কাটাতে পারে।

গিয়েই ফিরে আসার তাড়া না থাকলে গবেষণা দ্রুত নতুন দিগন্ত পাবে। পৃথিবীর বাইরে পাকাপাকিভাবে বসবাসের রাস্তা অনেক দ্রুত সুগম হতে থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026