World

‘গুরু পূর্ণিমা’ নিয়ে নাসার ট্যুইট, উচ্ছ্বসিত ভারত

রবিবার গুরু পূর্ণিমা। সারা ভারতেই দিনটি বিশেষভাবে উদযাপিত হয়। গুরুকে পূজা-অর্চনার মধ্যে দিয়েই পালিত হয় দিনটি। সাধারণত দীক্ষা গুরু বা যিনি যে গুরুকে মনেপ্রাণে বিশ্বাস করেন তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর এমন দিন আর নেই। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ভারত জুড়ে পালিত হয় গুরু পূর্ণিমা। এ নিতান্তই হিন্দু মনোভাব, হিন্দু উৎসব। যা মূলত ভারতেই পালিত হয়ে থাকে।

ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিশে থাকা সেই গুরু পূর্ণিমাকে এবার ট্যুইটে জায়গা করে দিল নাসা। নাসার চাঁদ সম্পর্কিত বিশেষ ট্যুইটার হ্যান্ডলারের তরফে রবিবারের গুরুপূর্ণিমার কথা শনিবারই ট্যুইট করে বিশ্বকে জানানো হয়েছে। নাসার তরফে গুরুপূর্ণিমা নিয়ে এই উৎসাহে ভারতীয়রা বেজায় খুশি। ট্যুইট করে খুশি ব্যক্ত‌ও করেছেন তাঁরা। ট্যুইট করে নাসাকেও শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026