SciTech

মঙ্গলে উজ্জ্বল জলের অস্তিত্ব, বিশাল গর্তের আশপাশে মিলল প্রচুর বরফ

মঙ্গলগ্রহে জলের অস্তিত্ব নিয়ে গবেষণা এখনও চলছে। এবার সেই জল্পনাকে আরও শক্তিশালী করল নতুন তৈরি হওয়া গর্তের আশপাশের বরফ।

লাল গ্রহে বরফ! জল জমেই যে এই বরফ তৈরি হয়েছে সে বিষয়ে নিশ্চিত বিজ্ঞানীরা। ফলে ফের একবার মঙ্গলে জলের অস্তিত্বের দাবি জোড়াল হল। যদিও এই গর্ত না তৈরি হলে এই বরফ নজরে পড়ত না। আর সেই গর্ত তৈরি করেছে আবার একটি উল্কাপাত।

উল্কাটি লাল গ্রহের ওপর আছড়ে পড়ে প্রায় ১ বছর আগে। মঙ্গলের অ্যামাজোনিস প্ল্যানিশিয়া নামে স্থানে প্রায় ৩৯ ফুটের উল্কাটি আছড়ে পড়ে।

পড়ার সঙ্গে সঙ্গে সেখানে একটি বিস্ফোরণ হয়। যা মঙ্গলের একটা বড় অংশে ভূমিকম্পও ঘটায়। যা গতবছর বিজ্ঞানীরা জানতেও পারেন। তবে কেন ভূমিকম্প তা জানা ছিলনা।

এবার নাসার যান ইনসাইটের হাত ধরে সেটা জানতে পারলেন বিজ্ঞানীরা। ওই উল্কা আছড়ে পড়ে যে বিস্ফোরণ হয় তার জেরেই ওই ভূমিকম্প হয়।

এদিকে উল্কাটি আছড়ে পড়ার পর মঙ্গলের মাটিতে একটি ৭০ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। ৪৯২ ফুটের একটি অতিকায় গর্তমুখ তৈরি হয়েছে।

বিস্ফোরণে যে পাথরের টুকরো ছিটকে যায় তা ৩৭ কিলোমিটার দূরেও গিয়ে পড়ে। আর ওই গর্ত তৈরি হওয়ার পরই দেখা যায় মাটির তলা থেকে বেরিয়ে আসা বরফ ছড়িয়ে পড়েছে গর্তের আশপাশে।

এটা আগেই দাবি করা হচ্ছিল যে মঙ্গলের মাটির তলায় জমে থাকা বরফের স্তর থাকতে পারে। সেই দাবি আরও জোড়াল হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026