SciTech

৬ লক্ষ কিলোমিটার দূর থেকে তোলা পৃথিবীর ছবি, চমকিত বিজ্ঞানীরাও

সৌরমণ্ডলের গ্রহের ছবি দেখে চেনা খুব কঠিন হয়না। তবে লুসি একটি গ্রহের ছবি তুলে পাঠানোর পর হঠাৎ করে দেখে বোঝা দায় সেটা কোন গ্রহের ছবি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি মহাকাশযান পাঠিয়েছে জুপিটার ট্রোজান গ্রহাণুদের লক্ষ্য করে। এই প্রথম পৃথিবীর কোনও যান এই গ্রহাণুপুঞ্জে পৌঁছতে চলেছে। যা হয়তো বিজ্ঞানীদের জন্য মহাকাশ গবেষণার একটা দিগন্ত খুলে দেবে।

লুসি নামে এই যান ছুটে যাওয়ার সময় তার গায়ে লাগানো অতি শক্তিশালী ক্যামেরার সাহায্যে কিছু ছবি তোলে। সেই ছবি এবার প্রকাশ্যে আনল নাসা। যা দেখে চমকিত বিজ্ঞানীরাও।

লুসি পৃথিবী থেকে ৬ লক্ষ ২০ হাজার কিলোমিটার দূর থেকে কয়েকটি ছবি তুলেছে। যার একটি ছবিতে একটি গ্রহকে দেখা গেছে। অন্যটিতে গ্রহটির সঙ্গে তার উপগ্রহের ছবি তুলেছে লুসি। যা নাসার হাতে এসে পৌঁছেছে।

ছবিগুলি প্রকাশ করার পর অনেকেই বুঝে উঠতে পারছেন না যে লুসির পাঠানো গ্রহটি অন্য কোনও গ্রহ নয়, ওটা পৃথিবীর ছবি। আর পৃথিবী ও চাঁদের একসঙ্গে একটি ছবিও তুলেছে লুসি। নাসার প্রকাশিত ছবিতে পৃথিবীকে সাদাকালো রংয়ে একদম অন্যরকম লাগছে।

লুসি যে জুপিটার ট্রোজান গ্রহাণুগুলির দিকে এগোচ্ছে সেগুলিও সূর্যকে প্রদক্ষিণ করছে। তাও আবার যে দূরত্ব রেখে বৃহস্পতি বা জুপিটার সূর্যকে প্রদক্ষিণ করে ঠিক সেই দূরত্ব রেখে। সেখানেই এবার পৌঁছবে লুসি। খোঁজ নেবে এসব গ্রহাণুদের।

সেসব তথ্য পৃথিবীতে আসবে। তার সেই যাত্রাপথে লুসি পৃথিবীর অন্য আঙ্গিকে ছবি পাঠিয়ে বেশ চমক দিল। যা বিজ্ঞানীদের কাজেও লাগবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026