SciTech

মহাকাশে সুপারনোভা দেখল পৃথিবী

ফের এক মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হল পৃথিবী। বহু বহু দূরের এক সুপারনোভা দেখলেন বিশ্ববাসী। সৌজন্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

সুপারনোভার কথা বইয়ের পাতায় অনেক পড়েছেন। তা ছিল তাত্ত্বিক দিক। এবার বাস্তবেই এক সুপারনোভা দেখার সুযোগ পেল পৃথিবী। সুপারনোভা হল এক তারার ধ্বংস। এক প্রকাণ্ড বিস্ফোরণ। যে বিস্ফোরণ মানুষের কল্পনার অতীত। তা এতটাই তীব্র হয়।

একটি তারা বা নক্ষত্র, যার সহজ উদাহরণ সূর্য, তার একটি অভিকর্ষ থাকে। যা তার যাবতীয় শক্তিকে কেন্দ্রীভূত করে ও একটি বলের আকার দেয়। এই অভিকর্ষ বল না থাকলে কোনও নক্ষত্র জমাট বাঁধত না। তার পারমাণবিক শক্তি ছড়িয়ে পড়ত।

নক্ষত্রের এই পারমাণবিক জ্বালানিরও কিন্তু একটা শেষ আছে। কোটি কোটি বছর ধরে তা জ্বলার পর তা ক্রমশ নিভে আসে। তারপর এক সময় নিভে যায়। আর নিভে যাওয়ার সময় নক্ষত্রের নিউক্লিয়াসে একটি বিস্ফোরণ সংঘটিত হয়।

এক ভয়ংকর বিস্ফোরণ। যাতে তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই সময়কেই বলা হয় সুপারনোভা। একটি নক্ষত্রের সুপারনোভার পর আর তার কোনও অস্তিত্ব থাকেনা। তবে তা মহাবিশ্বে একটি কৃষ্ণগহ্বরের জন্ম দেয়।

এমনই একটি সুপারনোভা দেখল পৃথিবী। চন্দ্র এক্স-রে অবজারভেটরি টেলিস্কোপের তোলা একটি তারার ধ্বংসের সেই ছবি নাসা সকলের সঙ্গে ভাগ করে দিয়েছে।

৯ হাজার আলোকবর্ষ দূরে ঘটা এই সুপারনোভা কীভাবে যে একটি অতি বিশাল ছিন্নভিন্ন কণা চারিদিকে ছড়িয়ে দেয় তা ধরা পড়েছে টেলিস্কোপে। যা বিজ্ঞানীদের যেমন উপকারে লাগবে গবেষণার কাজে, তেমনই সাধারণ মানুষকে এই বিরলতম ছবি স্তম্ভিত করে দিয়েছে। মহাকাশের এই বিস্ময়কর রূপে মুগ্ধ হয়ে গেছেন অনেকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026