ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
একটি বিশাল গর্ত। জ্বালামুখের মত দেখতে। অনেকটা খোঁদল। চারপাশের ধার ধরে পাথুরে জমি। সব মিলিয়ে নাসার মঙ্গলযান মার্স রোভার যা তথ্য পাঠিয়েছে তাতে বিজ্ঞানীরা মনে করছেন সম্ভবত এই সুবিশাল গর্ত একসময়ে একটি হ্রদ ছিল। জল টলটল করত হ্রদে।
সেই জল এখন উধাও। তবে হ্রদের খোঁদলটা রয়েই গেছে। আপাতত হ্রদের গর্তের ধার ধরে পরীক্ষার কাজ চালাচ্ছে মার্স রোভার।
বিজ্ঞানীরা সেটিকে হ্রদের গভীরে পাঠিয়ে পরীক্ষা করে দেখতে চাইছেন। সেখানে এমন কোনও নমুনা মিলতেই পারে যা হ্রদের রহস্য উন্মোচিত করবে। তবে তা করা হবে চারপাশের পাথুরে জমির পরীক্ষা শেষ হলেই।
লাল গ্রহে যে একসময়ে জল ছিল তা নিয়ে বিজ্ঞানীদের একটা বড় অংশ এখন প্রায় নিশ্চিত। এখন তাঁরা এই দাবির সমর্থনে যথেষ্ট বিজ্ঞানভিত্তিক তথ্য খুঁজতে ব্যস্ত। এই হ্রদের তথ্য প্রমাণিত হলে লাল গ্রহে একসময়ে জলের অস্তিত্বের তত্ত্ব অনেকটাই এগিয়ে যাবে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…