চাঁদে দেখতে পাওয়া গুহা, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
এই পৃথিবীর বাইরে মানুষের থাকার উপায় রয়েছে কি? চাঁদ বা মঙ্গলগ্রহে কি থাকা যেতে পারে? এ নিয়ে বিস্তর গবেষণা চলছে। বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছেন এই ২ মহাজাগতিক জমিতে মানুষের থাকার বন্দোবস্ত করা যায় কিনা। এর মধ্যেই এই প্রচেষ্টায় এক বড় সাফল্যের ইঙ্গিত মিলল।
নাসার চাঁদকে প্রদক্ষিণ করে ছবি পাঠানো একটি যান এমন কিছু ছবি পাঠিয়েছে যা দেখার পর বিজ্ঞানীরা আশার আলো দেখতে পাচ্ছেন। চাঁদের গায়ে বেশ কয়েকটি গর্ত বা গুহার খোঁজ মিলেছে।
যে গর্ত বা গুহার তাপমাত্রা রাত দিন এমন থাকে যা মানুষের থাকার যোগ্য। সেখানে পারদ থাকছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ফলে সেখানে মানুষের বসবাস সম্ভব।
চাঁদের পৃষ্ঠে সাধারণভাবে পারদ দিনে ও রাতে বিশাল ফারাক তৈরি করে। চাঁদে যখন সকাল তখন সেখানে পারদ থাকে ১২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সেখানেই যখন রাত তখন তা নেমে যায় মাইনাস ১৭৩ ডিগ্রি সেলসিয়াসে। যা মানুষের বসবাসযোগ্য যে নয় তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত এই গর্ত বা গুহাগুলি আসলে লাভা উদ্গীরণের গর্ত বলেই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। একটা সময় এখান থেকে লাভা উদ্গীরণ হয়ে থাকতে পারে।
২০০৯ সালে চাঁদের বুকে এমন গর্তের প্রথম খোঁজ মিলেছিল। এবার যে গর্ত বা গুহা পাওয়া গেল তার তাপমাত্রা স্পষ্ট হয়ে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…