SciTech

মঙ্গলের মাটিতে বিশেষ কারণে ইংরাজি হরফ লেখা শুরু করল নাসা

মঙ্গলের মাটিতে এবার লেখাও শুরু করে দিল নাসা। ইংরাজি হরফ লেখার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইংরাজি এল অক্ষর লেখাও হয়েছে নাসার পাথরে।

লাল গ্রহে এবার এ, বি, সি, ডি লেখা শুরু করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার যান পারসিভিয়ারেন্স ঘুরে বেড়াচ্ছে মঙ্গলের বুকে। এখন সে ঘুরছে ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে জেজেরো ক্রেটারের মাটিতে। সেখানে এখন তার কাজ পাথরের নমুনা সংগ্রহ করা। যা পরবর্তীকালে পৃথিবীতে আনা হবে পরীক্ষার জন্য।

মঙ্গলের জলবায়ু, মাটি, প্রাণের অস্তিত্ব সবই এই পাথরের নমুনা পরীক্ষা করে জানতে পারা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। মঙ্গল থেকে এই পাথরের নমুনাগুলি ২০৩১ সালের মধ্যে পৃথিবীতে এসে পৌঁছে যাবে বলেই পরিকল্পনা করেছে নাসা। এজন্য এখন বিভিন্ন বিশেষ বিশেষ স্থান থেকে নমুনা সংগ্রহ করছে পারসিভিয়ারেন্স।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই নমুনা সংগ্রহ তো ঠিক আছে, কিন্তু কোথা থেকে নমুনা সংগ্রহ করা হল, অর্থাৎ কোন পাথরের নমুনা সংগ্রহ করল পারসিভিয়ারেন্স তা স্পষ্ট করে আগামী দিনে জানা প্রয়োজন।

এমন কিছু করতে হবে যাতে আগামী দিনে মঙ্গলের সেই পাথরকে দেখলে বোঝা যায় যে সেই পাথরের নমুনা পারসিভিয়ারেন্স সংগ্রহ করেছিল কিনা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, তাই পাথরে চিহ্ন দেওয়া জরুরি। সেখানে তো মার্কার পেন নেই। তাই একমাত্র রাস্তা লেজার চিহ্ন।

পারসিভিয়ারেন্সের মাথার কাছে রয়েছে একটি ক্যামেরা। সেই ক্যামেরার সামনে রয়েছে একটি লেজার মেশিন। সেই মেশিন কাজে লাগিয়ে মঙ্গলের যে পাথর থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে তার ওপর লেখা হচ্ছে ইংরাজি অক্ষর।

ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এল অক্ষরটি লেখা হয়েছে একটি পাথরের ওপর। তবে পুরো এল নয়, ৩টি বিন্দু আঁকা হয়েছে লেজার দিয়ে। সেই ৩টি বিন্দুকে সরলরেখায় যোগ করলে এল অক্ষর হবে।

এভাবেই আগামী দিনে একটি একটি করে পাথরের নমুনা সংগ্রহ করা হবে এবং তার ওপর ইংরাজি হরফ লিখে দেওয়া হবে। তবে এল অক্ষরটি ইতিহাস হয়ে গেল। কারণ মঙ্গলের ওপর প্রথম হরফ আঁকা হল এল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026