নাসার আর্টেমিস ২ মিশনে তোলা ছবিতে চাঁদে পৃথিবীর অস্ত যাওয়া, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
ঐতিহাসিক সফর শেষ। প্রাপ্তির ঝুলিতে একের পর এক ইতিহাস। এবার ঘরে ফেরার পালা। পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে যাওয়ার ইতিহাস সৃষ্টির পাশাপাশি চাঁদের পিঠের অদেখা অংশকে নিজের চোখে দেখার সুযোগ। যা আজ পর্যন্ত কোনও মানুষ পারেননি, তা তাঁরা করতে পেরেছেন।
এ এক বিরল ইতিহাস। ওরিয়ন নামে যে মহাকাশযানে তাঁরা চাঁদে গিয়েছিলেন সেই যানেই ফিরতি পথে ছুটে চলেছেন তাঁরা। বাকি আর ২ দিন। শুক্রবারই তাঁরা পৌঁছে যাবেন পৃথিবীতে।
পৃথিবী থেকে ৪ লক্ষ কিলোমিটারের ওপর দূরে গিয়ে ফিরে আসা। সব নিয়ে ১০ দিনের সফর। যে পৃথিবীকে কয়েকদিন আগে ক্রমশ ছোট হয়ে যেতে দেখেছিলেন, ক্রমশ দূরে যেতে দেখেছিলেন, তা এবার ফের বড় হচ্ছে চোখের সামনে।
এই ৪ নভশ্চর প্রশান্ত মহাসাগরের ওপর অবতরণ করবেন। তাঁরা থাকবেন মহাকাশযানের মধ্যেই। মহাকাশযানটি এসে নামবে প্রশান্ত মহাসাগরে।
পৃথিবীতে ফেরার পর তাঁদের সঙ্গে আলোচনা করবেন বিজ্ঞানীরা। কি দেখলেন, কেমন দেখলেন, কি তথ্য পাওয়া গেল সবই তাঁদের কাছে জানা হবে।
এটা ছিল একটি পরীক্ষামূলক যাত্রা। আগামী দিনে চাঁদে যাতে মানুষের যাতায়াত সুগম হতে পারে তার জন্যই এবার মানুষ পাঠিয়ে পরীক্ষামূলক যাত্রা করল নাসা।
আর্টেমিস ২ মিশন কিন্তু মানবসভ্যতার জন্য একটা বড় মাইলস্টোন হয়ে রইল। আপাতত অবশ্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৪ মহাকাশচারীকে সুস্থভাবে ফিরে পাওয়ার জন্য।
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…