নাসার আর্টেমিস ২ অভিযানের ৪ মহাকাশচারী, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
চাঁদে পাড়ি দেবেন ৪ মহাকাশচারী। ৩ জন মার্কিন এবং ১ জন কানাডিয়ান। যার উদ্যোগ শুরু হয়েছে অনেক আগে থেকেই। আর্টেমিস ২ নামে এই মিশন অনেকদিন ধরেই প্রতীক্ষায় রয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায় তারা মহাকাশচারীদের চাঁদে পাঠাতে তৈরি। সেইমত উড়ানের দিনক্ষণও জানিয়ে দেয়। কিন্তু পরে তা বাতিল করা হয়। ওয়েট ড্রেস রিহার্সালে সমস্যা হওয়ায় থমকে যায় মিশন।
ত্রুটি ধরা পড়ায় বাতিল হয় সেই যাত্রা। ফের নতুন দিন সামনে আসে। কিন্তু সেটাও বাতিল হয়। কখনও জ্বালানি সমস্যা তো কখনও প্রযুক্তিগত সমস্যায় বারবার দিন স্থির করেও তা বাতিল হওয়ার পর এবার ফের নাসা নতুন দিন ঘোষণা করল।
সব ঠিক থাকলে আগামী ১ এপ্রিল স্থানীয় সময় সন্ধে ৬টা ২৪ মিনিটে মহাকাশে পাড়ি দিতে পারে আর্টেমিস ২। সেই লক্ষ্যপূরণে যে নাসা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তা একটি সাংবাদিক বৈঠকে জনিয়ে দিয়েছেন নাসা আধিকারিক লোরি গ্লেজ। সেক্ষেত্রে ৪ মহাকাশচারীকে নিয়ে সেদিন চাঁদে পাড়ি দেবে আর্টেমিস ২ মিশন।
চাঁদে পাড়ি দিলেও মহাকাশচারীরা চাঁদে নামবেন না। চাঁদের মাটি ছোঁবেন না। বরং চাঁদের খুবই কাছ দিয়ে এই যান প্রদক্ষিণ করতে থাকবে চাঁদকে।
চাঁদের যে দিকটি দেখা যায়না সেদিকেও যাবে যান। খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে চাঁদ সম্বন্ধে তথ্য সংগ্রহ করবেন মহাকাশচারীরা। যা আগামী দিনে চন্দ্রাভিযানে কার্যকরি ভূমিকা নেবে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…